ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

সংগৃহীত ছবি

দেশজুড়ে তীব্র গরম ও তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক সেই সময় ঈদুল আজহার দিনে স্বস্তির বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশের কয়েকটি বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে রাজধানী ঢাকাসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে বৃষ্টিপাতের কারণে ঈদের দিনে কিছু এলাকায় গরমের তীব্রতা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যারা ঈদযাত্রা বা কোরবানির প্রস্তুতি নিচ্ছেন, তাদের আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জটিলতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঘানার মিডফিল্ড

1

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

2

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে: মুনির খান

3

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

4

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

5

রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

6

হজ পালনে গিয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু

7

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, পেল সুইজারল্যান্ডকে

8

মেসি এত ভালো খেলে কেন, প্রশ্ন ব্রাজিল সমর্থক বুবলীর

9

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

12

বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের’ তাল

13

জ্বালানির দাম দ্রুত না কমালে ‘বড় সমস্যার’ হুঁশিয়ারি ট্রাম্

14

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

15

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

16

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

17

মৌসুমী সানীকে কেন চাবুক মারতো, এখন বুঝেছি: জয়

18

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

19

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

20