অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

ছবি: সংগৃহীত



সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদনের জন্য উঠছে মন্ত্রিসভার বৈঠকে। সোমবার (৩১ আগস্ট) আয়োজিত এই বৈঠকে সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন মিললে আগামী বৃহস্পতিবারের (৩ সেপ্টেম্বর) মধ্যেই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, নতুন বেতন কাঠামোর সব বিষয় ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, নতুন পে স্কেলের কাজ প্রায় শেষ এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা করা হবে।

গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণার বিষয়ে কাজ চলছে।

প্রক্রিয়াটি শেষ হলে শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে। মন্ত্রিসভার সবুজ সংকেত পেলেই শুরু হবে প্রজ্ঞাপন জারির মূল কাজ।

আজ মন্ত্রিসভা কমিটির বৈঠকে পে স্কেল উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে নতুন পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

1

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

2

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে কাতার-পাকিস্তানের জরুরি

3

এমবাপ্পে-হালান্ড লড়াই আজ, বাংলাদেশ সময় রাত ১টায়

4

গোল নয়, বিশ্বকাপ জিততেই চান এমবাপ্পে

5

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

6

মার্কিন ভিসা অধিকার নয়, সুযোগ’

7

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

8

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

9

যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েলি লবিং বিতর্ক

10

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

11

পেনাল্টি মিসে মেসির বিশ্বরেকর্ড

12

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

13

বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ, জেনে নিন

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

এই বিশ্বকাপেই ভিনিসিউসের আসল রূপ দেখবে বিশ্ব

16

রাশিয়ার ‘শাহেদ ড্রোন’ রুখতে মরিয়া ইউক্রেন

17

বেলিংহামের অটোগ্রাফ না নিলে ঘরে ঢুকতে দিতেন না মেয়ে: শাস্ত্র

18

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

19

আমি তোমাকে অনেক ভালোবাসি, ফোনে স্ত্রীর শেষ কথা

20