ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম

মনজুর আলম ও আবু বাকের মজুমদার।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম এনসিপির সমর্থনে আসন্ন সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে দাবি করেছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আবু বাকের মজুমদার।

সম্প্রতি এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মনজুর আলমের বাসায় যান। এরপর তার বাসার সামনে একদল যুবক নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে অবস্থান নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে—এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে আবু বাকের মজুমদার বলেন, সাবেক মেয়র মনজুর আলম দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের নিয়ে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি দাবি করেন, মনজুর আলম বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ৫ আগস্টের পর তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও লেখেন, হাসনাত আব্দুল্লাহর সঙ্গে দেখা করতে গেলে সেখানে বিএনপির একটি পক্ষ ‘মব’ তৈরি করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তার ভাষায়, সাবেক মেয়র মনজুর আলম এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন।

আবু বাকের মজুমদার বলেন, বিএনপি বর্তমানে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিভক্ত এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর ভয়ে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম ভুল ন্যারেটিভ তৈরি করছে এবং সঠিক তথ্য উপস্থাপন করছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

3

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

4

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

5

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

6

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

7

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

8

ইরানের চিঠি জাতিসংঘে: ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

গর্ভধারণের জন্য সঠিক সময় কোনটি? জেনে নিন

11

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

12

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

13

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

14

সৌদি, কাতার ও তুরস্ক সফরে শাহবাজ শরিফ

15

স্টারমারের ‘পথ খোঁজার’ আহ্বান ও মধ্যপ্রাচ্যের অনিশ্চিত ভবিষ্

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

এনআইডির মহাপরিচালক বদলি

20