জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন।
বুধবার (২০ মে) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসহ দলীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, হজ পালন শেষে আগামী ১ জুন ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন