ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করে আফরোজা আব্বাস জানান, তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

চিকিৎসা সূত্রে জানা যায়, সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় ইতিবাচক অগ্রগতি হয়। পরবর্তীতে তাকে পুনর্বাসন ও ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়, যেখানে তার নিবিড় চিকিৎসা চলছে।

তার ব্যক্তিগত সহকারী ও চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি এখন আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অবস্থায় আছেন এবং অল্পস্বল্প কথাও বলতে পারছেন, যা চিকিৎসকদের মতে একটি ভালো লক্ষণ।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে এক মাসের বেশি সময় চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার উন্নতি হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে এখনও সময় লাগবে এবং নিয়মিত ফিজিওথেরাপি প্রয়োজন। তবে তার বর্তমান অগ্রগতি সন্তোষজনক।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতা বর্তমানে চিকিৎসা শেষে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার পথে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

1

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

2

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

3

চীনের সাথে উত্তেজনা কমেছে : পানামার প্রেসিডেন্ট

4

গ্রিনল্যান্ডে মার্কিন কনস্যুলেট উদ্বোধনের বিরুদ্ধে বিক্ষোভ

5

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ন্যাটো মিত্রদের বৈঠক

6

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

7

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

8

আনিছুর রহমান হত্যা: নওয়াপাড়ায় হরতাল, প্রধান আসামি গ্রেপ্তারে

9

১৩ মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

10

জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

11

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

12

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

13

জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ টাকা

14

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

15

নানির দেশের আদরে মুগ্ধ রোনান সুলিভানরা

16

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত জনপদ, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

17

দেশে এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে

18

বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

19

ভাইরাল ভিডিওতে যুদ্ধবিরতির তেহরান দেখে স্তম্ভিত বিশ্ব

20