ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে ক্যান্টিন বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩

সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত কাওসার (৩০) চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়াল।

গত ১৩ মে দুপুরে মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট ১২ জন দগ্ধ হন। আহতদের মধ্যে ছিলেন নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির, শংকর, কাওসার, তুহিন শেখ, মনির হোসেন, আল আমিন, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার।

দগ্ধদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে এখনো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

1

বাংলাদেশের উন্নয়নে বড় উদ্যোগ, বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে বসছ

2

দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহ

3

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

4

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন

5

বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ

6

মেসি-রোনালদোর মতো কিংবদন্তিরা কি রেফারির কাছে আলাদা সুবিধা প

7

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১৩

8

মাত্র ১৩ মিনিটে উড়তে থাকা মিসরকে মাটিতে নামালেন আর্জেন্টিনা

9

আটলান্টাকে হারাল মায়ামি মেসির গোল কত

10

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

11

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

12

কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন শেখ হাসিনা

13

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

14

পুতিনের জরুরি বৈঠক, আলোচনায় সাইবার নিরাপত্তা

15

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা

16

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

17

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

18

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

19

নকআউটে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? জেনে নিন

20