ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উপায়

এআই দিয়ে নির্মিত ছবি

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিরাজ করছে তুমুল উন্মাদনা। প্রিয় দল ও তারকা ফুটবলারদের খেলা দেখার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি সমর্থক। সম্প্রচার নিয়ে শুরুর দিকে কিছু অনিশ্চয়তা থাকলেও এখন দেশের দর্শকদের জন্য বিশ্বকাপ উপভোগের একাধিক সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির পাশাপাশি জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস এবং আরও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করছে। ফলে টেলিভিশনের পর্দায় সহজেই উপভোগ করা যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রতিটি মুহূর্ত।

শুধু টিভিতেই নয়, অনলাইন প্ল্যাটফর্মেও বিশ্বকাপ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে স্মার্টফোন, ট্যাব বা অন্যান্য ডিভাইস থেকে মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিনের মাধ্যমে ম্যাচগুলো লাইভ দেখা যাচ্ছে। এতে ঘরে কিংবা বাইরে অবস্থান করেও খেলার সঙ্গে যুক্ত থাকা সম্ভব হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন তৃতীয় পক্ষের স্ট্রিমিং অ্যাপেও বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ রয়েছে। এসব প্ল্যাটফর্মের কিছুতে বিনামূল্যেও খেলা উপভোগ করা যায়। ফলে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোসহ বিশ্বের সেরা ফুটবল তারকাদের পারফরম্যান্স দেখতে দর্শকদের সামনে রয়েছে একাধিক ডিজিটাল বিকল্প।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সহজলভ্য হওয়ায় দেশের ফুটবলপ্রেমীরা এখন যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে ফুটবলের এই মহোৎসব উপভোগ করতে পারছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ স্থাপনে অধ্যাদেশ জারি

1

নির্জনবাসের পর কেন শিক্ষকতায় ফিরেছিলেন ইমাম গাজালি

2

চোখের জলে বিশ্বমঞ্চকে রোনালদোর বিদায়

3

অফিস পলিটিক্স থেকে বাঁচার ৬ কার্যকর উপায়

4

খরচের চাপে দিশেহারা মানুষ

5

ইয়ামালকে হারিয়ে মার্কার বর্ষসেরা ফুটবলার হ্যারি কেইন

6

রাজধানীর কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

7

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

8

মাঝ আকাশে বিমানে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

9

টুপটুপ রিসোর্টে আগুনের ১০ দিন পর উদ্ধার আরেক লাশ

10

বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতীমের

11

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

12

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন শাবন

13

লাউতারোর বদলে আর্জেন্টিনার একাদশে ব্রাজিলের ক্লাবের স্ট্রাইক

14

কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

15

এমবাপ্পেদের ক্লাবে মোবাইল নিষিদ্ধ

16

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

17

৩৪ বছরেই থামল ‘ব্রেকিং ব্যাড’ তারকার জীবন; কে এই তারকা

18

খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্র

19

বিশ্বকাপে মেসির সামনে একাধিক রেকর্ডের হাতছানি

20