অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন করে কৌতূহলের জন্ম দিচ্ছে মেসির চিঠির কেটে দেওয়া সেই শব্দটি

ছবি: সংগৃহীত



লিওনেল মেসি আর আর্জেন্টিনার হয়ে খেলবেন না। গত সোমবার তিন পৃষ্ঠা দীর্ঘ এক চিঠিতে সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহানায়ক। তবে তার চিঠির একটি বিষয় নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। প্রথমে লিখে কেটে দেওয়া একটি শব্দ কৌতূহলের জন্ম দিচ্ছে বেশ।

হাতে লেখা দীর্ঘ এক চিঠির মাধ্যমে আর্জেন্টিনা থেকে অবসরের ঘোষণা দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেন মেসি। তবে সেই চিঠিতে একটা ছোট্ট বিষয় অনেকের নজর এড়ায়নি। এটি নিয়ে এখন নানা ব্যাখ্যা চলছে।

চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে মেসি প্রথমে লিখেছিলেন স্প্যানিশ শব্দ ‘সিয়েন্তো’, যার অর্থ ‘আমি অনুভব করি’। পরে তিনি সেই শব্দটি কেটে দেন। এরপর তিনি যা লিখেছেন, তার সঙ্গে মিলিয়ে দেখলে এই কাটাকাটির অর্থ বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

‘সিয়েন্তো’ শব্দটি কেটে দিয়ে মেসি লেখেন আরও যুক্তিসম্মত ও দৃঢ় একটা বাক্য। তিনি লেখেন, ‘এন্তিয়েন্দো কে এস এল মোমেন্তো’, যার অর্থ ‘আমি বুঝতে পারছি এখনই সময়’। এই দুই বাক্যের মধ্যেকার পার্থক্যই স্পষ্ট করে দেয়, সিদ্ধান্তটা তার জন্য কতটা কঠিন ছিল।

সরে যাওয়ার সময় হয়েছে বলে তিনি শুধু ‘অনুভব’ করছেন, এটা না লিখে মেসি জোর দিয়েছেন তিনি ‘বুঝতে পারছেন’ যে এখনই সময়। কাগজে এই পার্থক্য সামান্য মনে হলেও, সিদ্ধান্ত নেওয়ার সময় তার মানসিক অবস্থা বোঝার জন্য এটি অনেক বড় একটা ইঙ্গিত।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

1

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

2

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

3

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

4

মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর

5

সামরিক সক্ষমতা পুনর্গঠন করল ইরান

6

জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুল

7

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

8

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

9

বিশ্বের ৭২ দেশের কারাগারে ২১ হাজারের বেশি পাকিস্তানি

10

ইসি নিয়োগ বিল সমর্থন করে ‘বড় ভুল’, অনুতপ্ত জগনমোহন

11

চোখের জলে বিশ্বমঞ্চকে রোনালদোর বিদায়

12

এমবাপ্পে’ বলায় এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা

13

মেসির বিদায় রাঙাতে আমরা জীবন দিতেও প্রস্তুত: আর্জেন্টাইন ডিফ

14

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞ

15

জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক অরল্যান্ডো গিল

16

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

17

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

18

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

19

আজ ৫৩তম জন্মদিন শচীন টেন্ডুলকারের

20