অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

স্কাই স্পোর্টসের মূল্যায়নে বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি, শীর্ষ দশে নেই রুদ্রি

ছবি: সংগৃহীত




স্কাই স্পোর্টসের মূল্যায়নে বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের র‌্যাঙ্কিং যেখানে শীর্ষ ১০ জায়গা হয়নি ইয়ামালের, নেই ব্রাজিলের কেউই।

বিশ্বকাপ শেষ হলেও আসর মাতানো ফুটবলারদের নিয়ে আলোচনা থামেনি। কে ছিলেন টুর্নামেন্টের সবচেয়ে প্রভাবশালী তারকা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বকাপের সেরা ১০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে স্কাই স্পোর্টস। তাদের মূল্যায়নে সবার ওপরে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপজুড়ে অভিজ্ঞতা, নেতৃত্ব ও দুর্দান্ত নৈপুণ্যে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন মেসি। গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরার পাশাপাশি আক্রমণভাগে ধারাবাহিক অবদান রেখে তিনি আবারও নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। সেই পারফরম্যান্সের স্বীকৃতিই মিলেছে স্কাই স্পোর্টসের এই র‌্যাঙ্কিংয়ে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। গতি, গোল করার সামর্থ্য এবং প্রতিপক্ষের রক্ষণভাগে অবিরাম চাপ সৃষ্টি করে পুরো টুর্নামেন্টেই ছিলেন আলোচনার কেন্দ্রে। তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম। তিনি পরিণত ফুটবল ও ধারাবাহিক পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছেন।

চতুর্থ স্থানে আছেন ফ্রান্সের ওসমান দেম্বেলে। পঞ্চম হয়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক দারুণ সেভ করে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন তিনি। ষষ্ঠ স্থানে রয়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হল্যান্ড।


সেরা দশের শেষ চারটি স্থান দখল করেছেন স্পেনের চার ফুটবলার। সপ্তম স্থানে পেদ্রো পোরো, অষ্টম স্থানে মিকেল ওইয়ারসাবাল, নবম স্থানে আইমেরিক লাপোর্তে এবং দশম স্থানে রয়েছেন তরুণ ডিফেন্ডার পাও কুবারসি। সেরা দশে চার স্প্যানিশ ফুটবলারের উপস্থিতি বিশ্বকাপে দলটির দাপুটে পারফরম্যান্সেরই প্রতিফলন।

স্কাই স্পোর্টসের প্রকাশিত বিশ্বকাপের সেরা ১০ খেলোয়াড়

লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), জুড বেলিংহাম (ইংল্যান্ড), ওসমান দেম্বেলে (ফ্রান্স), উনাই সিমন (স্পেন), আর্লিং হল্যান্ড (নরওয়ে), পেদ্রো পোরো (স্পেন), মিকেল ওইয়ারসাবাল (স্পেন), আইমেরিক লাপোর্তে (স্পেন) এবং পাও কুবারসি (স্পেন)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

1

নেপালে বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

2

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদে

3

স্বাধীনতা দিবসে মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর

4

তারেক রহমানকে নিয়ে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

5

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

6

নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

7

বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম

8

ইরান ম্যাচে ছিটকে গেছেন বেলজিয়ামের ডোকু

9

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

10

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে ব্যর্থতা স্বীকার সরকারের, মোতায়েন হচ

11

৫৮৩ শ্রমিক পেলেন প্রায় ৫ কোটি টাকার অনুদান, চেক বিতরণ করলেন

12

এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী

13

‘নোংরা ফুটবল’ খেলেই জিতেছে ফ্রান্স, স্বীকার করলেন এমবাপ্পে

14

সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি-গ্যাস সংকট: রিজভী

15

দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহ

16

গণভোটের রায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে বিএনপিকে’

17

মেসির নামেই বিশ্বকাপের সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ

18

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ

19

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

20