ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায়সারকে

কারিনা কায়সার-কে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। সোমবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন। পরে ভোর রাতে তাকে সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

এয়ার অ্যাম্বুলেন্সে কারিনার সঙ্গে রয়েছেন তার মা ও দুই ভাই। তবে তার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ আপাতত দেশে অবস্থান করছেন। তিনি জানান, চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে অর্থের ব্যবস্থা এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতেই তাকে বাংলাদেশে থাকতে হচ্ছে।

মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন কায়সার হামিদ। এর আগে সোমবার দুপুরে তিনি জানান, চেন্নাই থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছায় এবং পরিবারের সদস্যদের ভিসার প্রক্রিয়াও সম্পন্ন ছিল।

তবে হাসপাতালের বিল, এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসা ব্যয় সামলাতে পরিবার বড় ধরনের আর্থিক চাপে পড়েছে বলেও জানান তিনি। পরিস্থিতি মোকাবিলায় পরিবার ফিক্সড ডিপোজিট ভাঙার পাশাপাশি জমি বিক্রির উদ্যোগ নিয়েছে।

প্রায় এক সপ্তাহ ধরে লিভারের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কারিনা কায়সার। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে এবং শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি হেপাটাইটিসে আক্রান্ত।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর অভিনয় ও চিত্রনাট্য লেখালেখিতেও নিয়মিত হচ্ছিলেন কারিনা। তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী

1

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

2

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

3

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

4

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

5

মানবজাতিকে বিলুপ্ত করতে যতগুলো পরমাণু বোমা লাগবে

6

ঈদে মাংসের ভিন্ন স্বাদের ৪ রেসিপি জেনে নিন

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

9

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

10

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

11

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

12

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

13

ইরানের সঙ্গে আমিরাতের শক্তির কোনো তুলনা হয় না

14

নিরাপত্তা চুক্তি ছাড়া নেতানিয়াহুর সাথে বৈঠক নয়: জোসেফ আউন

15

কমছেই না শিশু নির্যাতন

16

নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

17

ভারতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চা

18

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

19

ঢাকায় বজ্রসহ ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

20