অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশে ফারিয়ার কটাক্ষ

ছবি: সংগৃহীত



যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে প্রেমনির্ভর নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধের জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। নোটিশের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এবার ব্যঙ্গাত্মক মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।

নোটিশের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, ‘ভাগ্যিস আমার প্রেমের নাটক করার মতো বয়স নাই! আমার কোনো টেনশন নাই।’

এরপরই নোটিশের দাবিকে ব্যঙ্গ করে একের পর এক মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, এখন থেকে শুধু পরকীয়ার নাটক হতে পারে। অথবা ‘এক স্বামীর চার স্ত্রী’-এমন গল্প হতে পারে, যেখানে সবাই একসঙ্গে ঘুরবে, খাবে, টিকটক করবে।

এ ছাড়া চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো বিষয় নিয়ে নাটক নির্মাণ করা যেতে পারে বলেও ব্যঙ্গ করেন শবনম ফারিয়া। এমনকি এখন থেকে শুধু ছেলেরাই নাটকে অভিনয় করতে পারবে, মেয়েরা অভিনয় বাদ দিয়ে ঘর-সংসারের কাজ করবে-এমন কটাক্ষও করেন তিনি।

পোস্টে অভিনেত্রী আরও লেখেন, মেয়েরা বাজার থেকে সামুদ্রিক খাবার কিনে রান্না করে টেবিলে পরিবেশন করবে। তবে ঘরে গ্যাস না থাকায় রান্নাও করা সম্ভব হবে না-এমন ব্যঙ্গ করে তিনি বলেন, রান্নাও বাদ দিয়ে আরাম করতে। এরপর বিদ্যুৎ না থাকায় টেলিভিশন দেখাও সম্ভব হবে না বলে কটাক্ষ করেন ফারিয়া।

তাই মোবাইল ফোন ব্যবহার করে নিজের মতো ‘উল্টাপাল্টা স্ট্যাটাস’ দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে বেশি ফোন ব্যবহার করলে চার্জ শেষ হয়ে যাওয়ার বিষয়টিও ব্যঙ্গ করে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

পোস্টের শেষদিকে ‘লাল আপ্পি’ সম্বোধন করে শবনম ফারিয়া লেখেন, ‘কেমন লাগছে নতুন স্বাধীনতা?’ এরপর সবকিছু বাদ দিয়ে ঘর থেকে বের হয়ে অটোরিকশায় ঘুরে বেড়ানোর পরামর্শ দেন তিনি। দুর্ঘটনায় মারা গেলে নিজের আর কোনো টেনশন থাকবে না, টেনশন থাকবে আত্মীয়স্বজনের- এমন তীব্র ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন অভিনেত্রী।

আইনি নোটিশে বলা হয়েছে, বর্তমান সময়ের নাটক ও চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত প্রেম ও রোমান্টিক বিষয়বস্তুর আধিক্য দেখা যাচ্ছে। এর ফলে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে দূরে সরে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া এসব কনটেন্টে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও নোটিশে অভিযোগ করা হয়েছে। এতে সমাজের নৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের কথাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন মানা ও শৃঙ্খলা রক্ষা প্রত্যেক নাগরিকের কর্তব্য। পাশাপাশি ৩৯ অনুচ্ছেদে বাকস্বাধীনতার ক্ষেত্রে শালীনতা ও নৈতিকতার বিষয়ে বাধানিষেধ এবং ২৩ অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে।

নোটিশে প্রেমভিত্তিক কনটেন্ট বন্ধ করে এর পরিবর্তে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়েছে।

আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া না হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

এদিকে প্রেমের নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধের দাবিতে এমন আইনি নোটিশের ঘটনায় অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় শবনম ফারিয়ার ব্যঙ্গাত্মক পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি থেকে অনুপ্রাণিত হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার ইঙ্গিত হ্যারি

1

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

2

রাজশাহীর ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা

3

‘নোংরা ফুটবল’ খেলেই জিতেছে ফ্রান্স, স্বীকার করলেন এমবাপ্পে

4

আটকের পর প্রথমবার মাদুরোর ছবি প্রকাশ

5

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা

6

পুশইন ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতায় বিজিবি

7

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

8

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

9

সুইজারল্যান্ডের বিপক্ষে রক্তাক্ত মেসি, যা ঘটেছিল

10

সরকার জনমুখী প্রশাসন চায়: প্রধানমন্ত্রী

11

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বা

12

মেসি অবসর নেওয়ায় বাতিল আর্জেন্টিনার এশিয়া সফর

13

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

14

হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট, বললেন ‘এটা মেনে নেওয়া কঠিন’

15

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

16

এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা

17

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ মরক্কোর

18

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

19

শনিবার থেকে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট চালু

20