ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

প্রতীকী ছবি

ইন্টারনেট ছাড়াই কাজ করতে সক্ষম নতুন একটি এআই অ্যাপ নিয়ে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। ‘কসমো’ নামে পরিচিত এই অ্যাপটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অফলাইন ব্যবহারের সুবিধা, যেখানে সরাসরি সংযুক্ত রয়েছে Gemini Nano

প্রায় ১.১৩ গিগাবাইট সাইজের এই অ্যাপে তিনটি আলাদা মোড থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে— সম্পূর্ণ অফলাইন ব্যবহারের জন্য ‘ন্যানো-অনলি’ মোড, ইন্টারনেট নির্ভর শক্তিশালী প্রসেসিংয়ের জন্য ‘সার্ভার মোড’ এবং অনলাইন ও অফলাইনের সমন্বয়ে কাজ করা ‘হাইব্রিড মোড’।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, অ্যাপটিতে মোট ১৪টি নতুন ফিচার যুক্ত থাকতে পারে, যা এখনো আনুষ্ঠানিকভাবে বাজারে প্রকাশ করেনি Google। এর মধ্যে রয়েছে দৈনন্দিন কাজ ব্যবস্থাপনার জন্য লিস্ট ট্র্যাকার ও ক্যালেন্ডার সাজেস্টার, ওয়েব অটোমেশনের জন্য ব্রাউজার এজেন্ট এবং জটিল তথ্য বিশ্লেষণের জন্য ডিপ রিসার্চ মোড।

ডিপ রিসার্চ মোড ব্যবহারকারীর প্রশ্ন অনুযায়ী বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট তৈরি করতে সক্ষম বলে জানা গেছে। এটি অ্যাপটিকে একটি উন্নত ব্যক্তিগত সহকারী হিসেবে গড়ে তুলতে পারে।

প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা গেছে, অ্যাপটি অ্যান্ড্রয়েডের শক্তিশালী অ্যাক্সেসিবিলিটি সার্ভিস এপিআই ব্যবহার করে স্ক্রিন রিডিং ও ভয়েস কমান্ড সমর্থন দিচ্ছে। পাশাপাশি ভয়েস ম্যাচ সেটআপের সুবিধাও এতে যুক্ত রয়েছে।

তবে প্লে স্টোরে থাকা স্ক্রিনশটের অসামঞ্জস্য এবং নির্দিষ্ট কিছু ডিভাইসে সীমিত ব্যবহারযোগ্যতা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি হয়তো এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ভুলবশত জনসমক্ষে প্রকাশিত হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আগামী ১৯ মে আয়োজিত সম্মেলনে Google এই ‘কসমো’ অ্যাপ বা এর ফিচারগুলো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা, রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল স

1

২০২৬ বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করলেন কোচ আয়ালা

2

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

3

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

4

বাংলাদেশ থেকে ১০০ নার্স নেবে কুয়েত, জেনে নিন বেতন কত

5

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছ

6

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

7

টি-টোয়েন্টি থেকে বিরতির ভাবনায় সালমান

8

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

9

হরমুজ প্রণালিতে ইরানি নৌযানে মার্কিন-ইসরাইলি হামলা

10

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শিশু রামিসা

11

বোমা তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের হুঁশিয়ারি ইরানের

12

আরো ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান

13

ঈদুল আজহা: কোরবানির ঈদের তাৎপর্য ও গুরুত্ব

14

ফুয়েল পাস চালু আরও ৬ জেলায়

15

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

16

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

17

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

18

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

19

পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্

20