অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

বাড়ি ফেরার পথে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাড়ি ফেরার পথে মুখোশধারীদের ধারালো অস্ত্রের হামলায় পাঁচ বছরের শিশু তোয়াবা আক্তার ও তার বাবা গোলাপ হোসেন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার রামকৃষ্ণদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত গোলাপ হোসেন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত গোলাপ হোসেন ও তাঁর মেয়ে তোয়াবার বাড়ি উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে।

বাড়ি ফেরার পথে মুখোশধারীদের হামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে মেয়ে তোয়াবাকে নিয়ে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কর্মরত তাঁর বাবা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করতে যান গোলাপ হোসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে মুখোশধারী কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে গোলাপ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে শিশু তোয়াবাকেও কুপিয়ে ইটভাটার পাশের একটি পরিত্যক্ত জমিতে ফেলে রেখে যায়। হামলাকারীরা গোলাপ হোসেনকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে যায় বলে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার স্বদেশ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তোয়াবার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশুটির নানি তাসলিমা জানান, প্রতিবেশী সোহরাব হোসেনের সঙ্গে গোলাপ হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।

গোলাপ হোসেনের মা হাসু বেগমও জানান, প্রতিবেশী সোহরাবের পরিবারের সঙ্গে তাঁর ছেলের জমিসংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলছিল। সোহরাবকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করেন তিনি।

জমি বিরোধের অভিযোগে একজন আটক

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ হোসেন অভিযোগ করেছিলেন, জমি নিয়ে বিরোধের জেরে সোহরাবের পাঠানো মুখোশধারীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোহরাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

1

মেসি অবসর নেওয়ায় বাতিল আর্জেন্টিনার এশিয়া সফর

2

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

3

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

4

টেস্টে ফিরেই আবার চোট, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে নেই ন

5

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

6

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

7

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

8

ইউরোপে অস্থিরতা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে বাংলাদেশের পোশা

9

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

10

‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’, বললেন কেয়া পায়েল

11

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

12

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

13

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধান

14

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

15

মেসির আইকনিক মুহূর্তের দৃশ্যই বিশ্বকাপের সেরা ছবি নিবাচিত

16

ইউরোপে নতুন ‘আরব বসন্তের’ শঙ্কা

17

কাপ্তাই হ্রদের পানির স্তর কমে লঞ্চ চলাচল বন্ধ

18

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯৫ শতাংশ

19

শাবনূরকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ পূর্ণিমার

20