ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রা শুরু

সংগৃহীত ছবি

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থাপনায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এবারের ঈদযাত্রার সূচনা হয়। এরপর সকালজুড়ে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একে একে আরও কয়েকটি ট্রেন কমলাপুর রেলস্টেশন ত্যাগ করেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ১০টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে অন্তত ছয়টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে। তবে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের তুলনায় ১৫ থেকে ৩০ মিনিট কিংবা তারও বেশি দেরিতে ছেড়ে যেতে দেখা গেছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

স্টেশনে যাত্রীদের উপস্থিতি সকাল থেকেই ছিল চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে অনেকেই আগেভাগে স্টেশনে এসে প্ল্যাটফর্মে অপেক্ষা করেন। বাড়তি যাত্রীচাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নিয়েছে বলেও জানা গেছে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে অনলাইনে টিকিট সংগ্রহে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং নির্ধারিত আসনে বসে যাত্রা করতে পারছেন কিনা—সেসব বিষয়ে খোঁজ নেন।

যাত্রীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন রেলওয়ের মহাপরিচালক। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঈদকে কেন্দ্র করে আগামী কয়েকদিন ট্রেনে যাত্রীচাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই স্টেশনে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

1

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ

2

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ

3

২০০ বছর পর বংশে কন্যাসন্তান, রথে চড়িয়ে রাজকীয় বরণ

4

অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত ক

5

‘পরাজিত লোকেরাই সব সময় কাঁদে’

6

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি নম্বর ঘোষণা

7

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তন: ডিসেম্বরেই এসএসসি ও এইচএসসি

8

ইবির বাসে মারধরকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর

9

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ফিরছেন নেইমার

10

ইরানসহ তিন দেশে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

11

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

12

নকআউটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

13

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কী ছিল সেই ব্যাগে?

14

গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস

15

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

16

ধ্বংসস্তূপের নিচে ৯৭ বছরের এক নারী এবং তার ৪ ঘণ্টার 'যুদ্ধ'

17

বিনিয়োগ ও জ্বালানিতে বাংলাদেশে আগ্রহী জার্মানি

18

আমার বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে: মেসি

19

দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

20