ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেন

টাঙ্গাইলের সামাজিক মাধ্যমে আলোচিত ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কৃষক কার্ড গ্রহণের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান এবং “ভাইরাল কৃষক” হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজে নিবেদিতপ্রাণ কবির হোসেন সরকারি কৃষক কার্ড পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন। ধীরে ধীরে তিনি “ভাইরাল কৃষক” হিসেবে পরিচিতি পান।

তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিনি ছিলেন একজন পরিশ্রমী ও সহজ-সরল কৃষক, যিনি কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

1

ফেসবুক পোস্টে যেসব অভিযোগ জানালেন আমির হামজা

2

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই : ট্রাম্প

3

মেসিকে ছুঁয়ে দিয়ে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছে এমবাপ্পে

4

ঈদে আসছে নতুন নাটক পাল্লু বিল্লুর বিয়ে

5

নতুন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ

6

জ্বালানি সংকটে এশিয়ার শেষ ভরসা কয়লা

7

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

8

উচ্চ মাধ্যমিকে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত

9

প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত ?

10

সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

11

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল সহায়তা

12

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

13

মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয় : ইমরান খান

14

লেবাননে জাতিসঙ্ঘের বহরে হামলা

15

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ৩৫ হাজার কোটি বরাদ্দ

16

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

17

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

18

হ্যাটট্রিকে ক্লোসার রেকর্ড ছুঁলেন মেসি

19

কক্সবাজারে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

20