অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের বিপক্ষে আমেরিকানদের রায়: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ব্যাপক জয়ের মধ্য দিয়ে মার্কিন জনগণ যুদ্ধের বিপক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজিত করে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এই ফলাফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দলের প্রতি মার্কিন জনগণের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে, যা আগে থেকেই অজনপ্রিয় প্রেসিডেন্টের প্রতি জনঅসন্তোষ আরও বাড়িয়ে তুলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপেই হোক—এখন আমেরিকানরা বলছেন, “যুদ্ধ চাই না”। আমরা তাদের এই বার্তাকে সমর্থন করি।’

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। কয়েক মাস ধরে চলা এই সংঘাত বর্তমানে অনেকটা অচলাবস্থায় রয়েছে।

তবে মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে যেকোনো সময় বড় ধরনের সংঘাত আবারও শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

1

এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

2

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

3

বিয়ের গহনা ও নগদ টাকা নিয়ে উধাও নববধূ

4

‘ও আমার চেয়েও বড় হবে’ ছেলেকে নিয়ে রোনালদোর বড় স্বপ্ন

5

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে হত্যাকাণ্ড, গ্রেপ্তার ২

6

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ

7

ইতিহাসের সবচেয়ে ‘ভয়ংকর’ দল নিয়ে ফিরছে ব্রাজিল

8

নেইমারের প্রত্যাবর্তনে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

9

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানম

10

নায়িকা থেকে গায়িকা নাজিফা তুষি

11

সাক্ষাৎকারের মাঝেই চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি,

12

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

13

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

14

প্রেসিডেন্ট হতে তুরস্কের সমর্থন চান সাদ্দাম হাফতার

15

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার ৯ দেশ

16

আজ আবহাওয়া শুষ্ক, তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

17

ইউটিউবে ফিরছে ডাইরেক্ট মেসেজিং ফিচার

18

তারেক রহমান ‘আরেক জিয়া’: চিফ হুইপ নূরুল ইসলাম মণি

19

জার্মানির বাতিল গোল নিয়ে বিতর্ক, ভিএআর নিয়ে ক্ষুব্ধ জার্মা

20