ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামকে গ্রেফতার

সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মহিন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক শামীম হোসেন আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ঘটনার পরিকল্পনা ও হত্যাকাণ্ডে নূরুল ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এবং তাকে এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি হিসেবে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। তার জামিন আবেদন আগামী বুধবার শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই ওমর ফারুক যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে নূরুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাবেন যেভাবে

1

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

2

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

3

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব দিল ইরান

4

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

5

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

6

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

7

ইরান-চীন তেল বাণিজ্যে উত্তেজনা

8

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

9

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

10

আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসরের নামাজ আদায়

11

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

12

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্

15

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

16

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

17

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

18

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

19

সয়াবিন তেলের দাম বাড়ল

20