ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করে লক্ষ্মীপুরের কমলনগরে এক গোপন শপথ কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, প্রায় শতাধিক নেতাকর্মী রাতের আঁধারে মেঘনা নদীর তীরবর্তী নির্জন এলাকায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এই কর্মসূচির নেতৃত্ব দেন কমলনগর উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভাণ্ডারী।

প্রায় ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটি সোমবার থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এতে অংশগ্রহণকারীদের মুষ্টিবদ্ধ হাত তুলে রাজনৈতিক অঙ্গীকার করতে দেখা যায়।

ভিডিওতে রিয়াদ ভাণ্ডারীকে বলতে শোনা যায়, তারা যেকোনো ত্যাগ স্বীকার করে তাদের নেত্রীকে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত। স্থানীয়দের দাবি, পুরো আয়োজনটি অত্যন্ত গোপনীয়ভাবে নদীর তীরবর্তী একটি দুর্গম স্থানে অনুষ্ঠিত হয়।

৫ আগস্টের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যখন অনেক রাজনৈতিক নেতাকর্মী আত্মগোপনে, তখন এই ধরনের প্রকাশ্য শপথকে ঘিরে স্থানীয় এলাকায় কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। চর কালকিনি ইউনিয়ন যুবদলের এক নেতা অভিযোগ করেন, এই ধরনের গোপন কর্মকাণ্ড এলাকায় অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং এর বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কমলনগর থানার ওসি জানান, সামাজিক শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

1

তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি: জয়কে

2

বার কাউন্সিল রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের

3

জুনের প্রথম ১০ দিনেই ১.২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

4

যুক্তরাষ্ট্র ব্রিটিশ গণতন্ত্রে হস্তক্ষেপ করছে: স্টারমার

5

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

6

২০২৭ সাল পর্যন্ত থাকতে পারে ডিজেল সংকট

7

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

8

২০৩০ বিশ্বকাপে কেউ আর আর্জেন্টিনা বা ব্রাজিলকে সাপোর্ট করবে

9

ইরানে ফের হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বাড়ছে

10

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

11

বিশ্বকাপে লোগো ঢেকে আলোচনায় জিলেটের অভিনব কৌশল

12

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে

13

লিগস কাপের ইতিহাসে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা

14

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া দুই দলই

15

সবজির দাম বেড়েছে, মাছ-মুরগিতেও স্বস্তি নেই

16

মেসি-রোনালদো ‘মুখোমুখি’, টিকিটের দাম চড়া

17

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

18

ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস

19

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

20