ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল খেলার অনুমতি পেলেন মিচেল স্টার্ক

সংগৃহীত

মিচেল স্টার্ক আবারও মাঠে ফেরার অনুমতি পেয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন তার দল দিল্লি ক্যাপিটালস-এর হয়ে খেলার জন্য তাকে ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া

সর্বশেষ অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে কাঁধ ও কনুইয়ের ইনজুরিতে পড়ার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন এই অস্ট্রেলিয়ান পেসার। ইনজুরির কারণে তিনি আইপিএলের শুরু থেকে অংশ নিতে পারেননি।

তবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ায় এবার তাকে পূর্ণ ফিট ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ড জানিয়েছে, স্টার্ক এখন দলীয় অনুশীলনে যোগ দিয়ে প্রস্তুতি নেবেন এবং ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাবেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১ মে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে দেখা যেতে পারে স্টার্ককে।

দিল্লি ক্যাপিটালস শিবিরে তার প্রত্যাবর্তন দলটির পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আইপিএলের চলমান মৌসুমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি

1

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

2

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

3

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

4

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য

5

ইউরোপে মার্কিন সেনা ব্রিগেড কমালো পেন্টাগন

6

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

7

কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

8

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

9

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

10

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

11

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

12

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

13

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

14

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

15

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

16

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভারত ও চীনের

17

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা জারি

18

শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

19

হোয়াইট হাউস অনুষ্ঠানে হামলার চাঞ্চল্যকর ছবি প্রকাশ করলেন ট্র

20