অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনা কেন নীল জার্সি পরতে চায়?

ছবি: সংগৃহীত



আটলান্টায় ইংল্যান্ডের সঙ্গে মহারণের আগে আর্জেন্টিনা দল ফিফার কাছে একটি বিশেষ আবেদন করেছে।

আর্জেন্টিনা দল ফিফার কাছে অনুরোধ করেছে যেন বুধবারের ম্যাচে তাদের চিরাচরিত আকাশী-সাদা হোম জার্সির পরিবর্তে বিকল্প নীল জার্সি পরে খেলার অনুমতি দেওয়া হয়। আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্টন এদু এক্স-এ (টুইটার) জানান, “ইংল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সি পরে খেলার আবেদন করেছে আর্জেন্টিনা।” তবে সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি; মঙ্গলবার টেকনিক্যাল মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে।

আর্জেন্টিনা কেন এই আবেদন করেছে, তা নিয়ে অফিশিয়াল কোনো মন্তব্য না করা হলেও, এর পেছনে রয়েছে লাতিন পরাশক্তিদের ফুটবল সংস্কৃতির চিরন্তন অন্ধবিশ্বাস।

​বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মোট ৫ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ৩ বারই নক-আউট পর্বে। ইংল্যান্ডের ৩ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ২টি।​১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল: ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত "গোল অব দ্য সেঞ্চুরি" ও ২-১ ব্যবধানে জয়। ১৯৯৮ বিশ্বকাপ শেষ ১৬: নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতার পর পেনাল্টি শুটআউটে জয়।

মজার ব্যাপার হলো, এই দুটি ঐতিহাসিক জয়েই আর্জেন্টিনা আকাশী-সাদার বদলে তাদের বিকল্প গাঢ় নীল জার্সি পরে মাঠে নেমেছিল। অন্যদিকে, ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের নিয়মিত আকাশী-সাদা জার্সি পরে খেললে ইংল্যান্ড (লাল জার্সি পরা) সেই ম্যাচে জয়ী হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

1

লিগস কাপের ইতিহাসে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা

2

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

3

পাক-আফগান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় ইরান

4

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ে ‘দ্রুত পদক্ষেপ’ স্থগ

5

ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা

6

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

7

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

8

‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’, বললেন কেয়া পায়েল

9

বর্ণবাদী মন্তব্য ঘিরে বিতর্কে ট্রাম্প

10

আদালতে খারিজ টিমোথির বিরুদ্ধে শিশু নিপীড়নের মামলা, পরবর্তী প

11

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

12

জার্মান বধের নায়ক গিল, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিল

13

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

14

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

15

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

16

সব ধর্মের মানুষের অংশগ্রহণে দুর্গাপূজায় সম্প্রীতির নতুন বার্

17

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

18

ওবায়দুল কাদের-সাদ্দামসহ সাতজনের মৃত্যুদণ্ড

19

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস, এখন কেমন আছেন

20