অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

ছবি: সংগৃহীত



 নিউজিল্যিান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি।

১৫ সদস্যের স্কোয়াডে চমক আছে একাধিক। দলে নতুন মুখ দুজন। রিপন মণ্ডল ও আবদুল গাফফার সাকলাইন। বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রিপন, তবে সেটি এশিয়ান গেমসে। সাকলাইন একেবারেই নতুন মুখ। ঘরোয়া ক্রিকেটে ভালো করে প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

রিপন ও সাকলাইনকে দলে জায়গা দিতে প্রথম দুই টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। প্রথম ওয়ানডের আগে চোট পাওয়া মুস্তাফিজুর রহমানকেও বিশ্রামে রেখেছেন নির্বাচকরা।

দল নির্বাচক প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার এক ভিডিওবার্তায় বলেন, ‘আপনারা দেখেছেন দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি। রিপন মণ্ডল ও আবদুল গাফফার সাকলাইন। রিপন খুব ভালো করছেন। শুরু বা শেষের দিকে উইকেট নেওয়র সক্ষমতা আছে তার। আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। আশাকরি, সাকলাইন সেটি পূরণ করতে পারবেন।’

‘আমরা কিছু নতুন মুখ দেখতে চেয়েছি। এ কারণে নাহিদ রানা, তাসকিনদের বিশ্রাম দিয়েছি। আশাকরি আমাদের দলটা এবার টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলবে’— যোগ করেন প্রধান নির্বাচক।

টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্বে যথারীতি থাকছেন লিটন দাস।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৭ ও ২৯ এপ্রিল মাঠে গড়াবে প্রথম দুই টি-টোয়েন্টি। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ঢাকায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ২ মে।

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফউদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন

1

তাইওয়ানে চীনের গুপ্তচরবৃত্তি

2

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

3

দীর্ঘদিনের কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ও কার্যকর সমাধান

4

ঢাকা ও আশপাশের আজকের নামাজের সময়সূচি

5

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

6

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

7

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

8

আলোচনা অব্যাহত রাখতে চায় ওয়াশিংটন, জানিয়েছে ইরান

9

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

10

মা হতে চলেছেন কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী

11

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

12

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

13

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলা

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক

16

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

17

কাতার ও ইসরায়েলকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

18

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

19

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

20