অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

জয়ের পথে বাধা ক্যাচ মিস, মুখ খুললেন অধিনায়ক শান্ত

নাজমুল হোসেন শান্ত। সংগৃহীত ছবি

ক্যাচ মিস নিয়ে শান্তর বার্তা, জিততে হলে সুযোগ কাজে লাগাতে হবে

আফগানিস্তানের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত আবুধাবি টেস্ট ড্র করেছে বাংলাদেশ। হাতে প্রায় দেড় দিন সময় থাকলেও চতুর্থ ইনিংসে প্রতিপক্ষের সব উইকেট তুলে নিতে পারেনি টাইগাররা। ম্যাচে একাধিক ক্যাচ মিস ও ফিল্ডিংয়ের দুর্বলতা জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

ম্যাচ শেষে হতাশার কথা জানিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ক্যাচ মিস ক্রিকেটের স্বাভাবিক অংশ। কেউ ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না, সবাই অনুশীলনে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। তবে ভালো দল হতে এবং ম্যাচ জিততে হলে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে শিখতে হবে।

টেস্ট শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ক্যাচ মিস! এগুলো হবেই। কেউ তো ইচ্ছা করে করে না। সবাই চেষ্টা করে অনুশীলনে। এগুলো হবে। তবে যদি ভালো দল হতে চান, ম্যাচ জিততে চান, তাহলে এসব সুযোগ নেওয়া শিখতে হবে।’

গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে না পারার আক্ষেপ

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিতে না পারার বিষয়টিও তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক। চা-বিরতির পর আরও তিন-চারটি উইকেট নেওয়ার মতো পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা বাংলাদেশের খুব বেশি নেই বলে মনে করেন তিনি। এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে আরও উইকেট নেওয়া যায়, তা শেখার প্রয়োজন রয়েছে বলেও জানান শান্ত।

জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করলেও পুরো দলের পারফরম্যান্সকে খারাপ বলতে রাজি নন তিনি। বিশেষ করে প্রচণ্ড গরমের মধ্যে বাংলাদেশের বোলারদের পরিশ্রমের প্রশংসা করেন অধিনায়ক।

শান্ত বলেন, ‘ম্যাচ জিততে না পারা অবশ্যই একটু হতাশাজনক। তবে বলব না যে আমরা খুব খারাপ ক্রিকেট খেলেছি। বিশেষ করে আজকে বোলাররা যেভাবে কষ্ট করেছে, এই গরমে।’

লিটন দাসের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা শান্তর

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং ও উইকেটকিপিং—দুই বিভাগেই নজর কেড়েছেন লিটন দাস। দুই ইনিংসে যথাক্রমে ৫৩ ও ১০৩ রান করার পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। তার এমন পারফরম্যান্স টেস্ট ক্রিকেটে বিরল বিশ্বরেকর্ডের জন্ম দেয়।

লিটনের পারফরম্যান্সের প্রশংসা করে শান্ত বলেন, আগের তিন ইনিংসে ভালো করতে না পারার পর এভাবে ঘুরে দাঁড়ানো ছিল দারুণ ব্যাপার। পাশাপাশি দীর্ঘ সময় উইকেটকিপিং করার পরও ব্যাট হাতে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন লিটন।

শান্তর ভাষায়, ‘লিটন ভাই যেভাবে খেলেছে এই ম্যাচ, দারুণ দুটি ইনিংসের সঙ্গে এত লম্বা সময় কিপিং করা, ৯-১০টা ডিসমিসালও ছিল। দারুণ কামব্যাক, (আগের) তিন ইনিংসে ভালো করতে না পারার পর এভাবে ফিরে আসা দারুণ ছিল।’

বাংলাদেশের বোলিং পরিকল্পনা নিয়ে যা জানালেন অধিনায়ক

বাংলাদেশের বোলিং পরিকল্পনা নিয়েও কথা বলেছেন শান্ত। তার মতে, হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে অনেক ওভার বল করতে হয়েছে। ম্যাচের শুরুতে কন্ডিশন দেখে পেসারদের এত দীর্ঘ সময় বোলিং করতে হবে, তা মনে হয়নি।

অন্যদিকে, নাঈম হাসানের বোলিং তুলনামূলক কম হয়েছে। তবে তার পারফরম্যান্স নিয়ে অধিনায়কের মূল্যায়ন ইতিবাচক। শান্ত জানান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ভালো বোলিং করেছেন। নাঈম কিছুটা দুর্ভাগা হলেও যখনই বল করার সুযোগ পেয়েছেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে ড্র হওয়া টেস্টে বাংলাদেশের সামনে যেমন জয়ের সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ রয়েছে, তেমনি ফিল্ডিংয়ের ভুল শুধরে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নেওয়ার সক্ষমতা বাড়ানোর শিক্ষাও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

1

নতুন এআই মডেলে সমস্যা, গ্রাহকদের কোটা ফেরাচ্ছে মুনশট

2

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত জনপদ, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

3

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে? এআই যা জানাল

4

প্রাক্তনকে পুরোপুরি ভুলতে সময় লাগে ৮ বছর, বলছে গবেষণা

5

আপনার জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল মনে থাকবে: মেসিকে ইনফান্

6

এমবোলোর সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

7

বিক্ষোভের চাপে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

8

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

9

ইতিহাসের সবচেয়ে ‘ভয়ংকর’ দল নিয়ে ফিরছে ব্রাজিল

10

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

11

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

12

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

13

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

14

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

15

গোল্ডেন বুট জিতে ইতিহাস এমবাপ্পের

16

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

17

দ্রব্যমূল্য, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে শাহবাগে বিক্ষোভের ডাক

18

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

19

মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

20