ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ–মালদ্বীপ ম্যাচে আসলে কী হয়েছিল

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার ম্যাচটি শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলার জন্ম দেয়। ম্যাচের যোগ করা সময়ে রেফারির একাধিক সিদ্ধান্তকে ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি এবং লাল কার্ডের ঘটনা ঘটে।

ঘটনার শুরু হয় ম্যাচের শেষ দিকে। বল দখলের লড়াইয়ে বাংলাদেশের পিয়াস আহমেদ ও মালদ্বীপের হাসান ইনাজের মধ্যে সংঘর্ষ হলে ইনাজ মাটিতে পড়ে যান। এ সময় রেফারি মালদ্বীপের পক্ষে ফ্রি-কিকের সিদ্ধান্ত দিলে বাংলাদেশের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানান।

সাইডলাইনে থাকা অবস্থায় প্রতিবাদ করায় প্রথমে লাল কার্ড দেখেন মিরাজুল ইসলাম। এরপর মাঠের ভেতরে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে লাল কার্ড পান ফরোয়ার্ড আল-আমিন। ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত আচরণের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

খেলা পুনরায় শুরু হলেও উত্তেজনা কমেনি। কিছুক্ষণ পর বাংলাদেশের মনজুরুর রহমান ও মালদ্বীপের ইব্রাহিম নাসিরের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে দুই দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও দুই দলের কোচিং স্টাফ ও কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় স্বাগতিক মালদ্বীপ। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে তারা লিড নেয়। প্রথমার্ধে বাংলাদেশও একটি পেনাল্টির দাবি তুললেও রেফারি তাতে সাড়া দেননি।

দ্বিতীয়ার্ধে মালদ্বীপের এক ডিফেন্ডারের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান মিরাজুল ইসলাম। এরপর জয়ের লক্ষ্যে একাধিক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোল পায়নি বাংলাদেশ।

ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় ফাইনালে ওঠার সুযোগ হারায় বাংলাদেশ। অন্য ম্যাচে পাকিস্তান আফগানিস্তানকে ২-০ গোলে হারালে পয়েন্টের হিসেবে আফগানিস্তান ফাইনালে জায়গা করে নেয়। তিন ম্যাচে তিনটি ড্র নিয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল।

এই ম্যাচের উত্তেজনাপূর্ণ সমাপ্তি এবং বিতর্কিত রেফারিং সিদ্ধান্তই এখন টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৭৯৬

1

কোনের পা ভাঙার ঘটনায় মাদিবো ৫ ম্যাচ নিষিদ্ধ

2

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে আসছে পেইড ফিচার

3

প্রথম জ্বলে উঠেছিল বৈদ্যুতিক বাতি, ইতিহাস ১৯০১ সালের

4

মেসিকে টপকে শীর্ষে বেলিংহাম

5

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

6

পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান

7

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, যুক্ত হচ্ছে ১০ ট্রেন

8

হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কোয়ার্টার পরিদর্শনে প্রধ

9

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনা কেন নীল জার্সি পরতে চায়?

10

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

11

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিক

12

কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চারে আর্জেন্টাইনরা

13

ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

14

আসিফ আকবরের গাড়িতে গুলি! ভোরে মগবাজারে চাঞ্চল্য

15

ফিফা সভাপতির পদত্যাগ চাইলেন তেবাস

16

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১৩

17

চা শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, উৎপাদন ও রপ্তানি ব

18

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

19

মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে এখনো সরে আসেনি জামায়াত

20