ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাগদান সারলেন শেখ সাদী

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী। পারিবারিক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়ে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি।

শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি আগে থেকে পরিকল্পিত ছিল না। পরিবারের ইচ্ছা ও সিদ্ধান্তের ভিত্তিতেই হঠাৎ করেই বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে এখনো বিয়ের আনুষ্ঠানিক দিন-তারিখ চূড়ান্ত করা হয়নি।

গায়ক জানান, তার বাবা-মা যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সম্প্রতি দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরিবারের পছন্দ করা পাত্রীকে তিনি সম্মতি দেন এবং পরে তাদের আংটিবদল সম্পন্ন হয়।

জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।

সংগীতজগতে গত কয়েক বছরে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন শেখ সাদী। ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার গানগুলো তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘ললনা’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় এবং তার জন্য একটি বড় শ্রোতাগোষ্ঠী তৈরি হয়।

গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে এই শিল্পীকে। ‘শহরের নতুন অতিথি’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন। এছাড়া একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলেও পরবর্তীতে নিজেকে সেই প্রজেক্ট থেকে সরিয়ে নেন।

এর আগে চিত্রনায়িকা পরীমণি-র সঙ্গে একাধিক ছবিতে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এবার ব্যক্তিগত জীবনের নতুন সিদ্ধান্তের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান

1

ফিফার ব্যাখ্যা মানতে নারাজ নরওয়ের কোচ

2

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

3

সয়াবিন তেলের দাম বাড়ল

4

ঘড়ির কাঁটার সঙ্গেই যেন নিবিড় সম্পর্ক আর্জেন্টিনার

5

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নিচ্ছেন মেসি, যা জানা গেল

6

সঙ্গীর ভালোবাসা নিয়ে অতিরিক্ত সন্দেহ, কী করবেন?

7

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

8

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

9

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, পেল সুইজারল্যান্ডকে

10

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

11

বাংলাদেশ–মালদ্বীপ ম্যাচে আসলে কী হয়েছিল

12

ফিফাকে ‘চোর’ বলায় বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারালেন ধারাভাষ্য

13

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

14

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

15

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

16

বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান

17

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

18

চোখের নিচে ফোলাভাব কি শুধু ঘুমের অভাবে

19

দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত

20