ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

ছবি : সংগৃহীত

পবিত্র হজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মিনায় হজযাত্রীদের অবস্থানকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লক্ষ লক্ষ হাজির আবাসনের জন্য এই অস্থায়ী তাঁবু নগরী গড়ে তোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

মিনা, আরাফা ও মুজদালিফা—এই তিনটি স্থান হজের মূল আনুষ্ঠানিকতার সঙ্গে গভীরভাবে জড়িত। মক্কা ও মুজদালিফার মধ্যবর্তী মিনা মসজিদুল হারাম থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে শুধু হজ মৌসুমেই মানুষ অবস্থান করেন।

এবারের হজ মৌসুমকে সামনে রেখে মিনায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু স্থাপন, হাঁটার পথ সংস্কার এবং উন্নত পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার কাজ চলছে দ্রুত গতিতে। হাজিদের সুবিধার জন্য পুরো এলাকাজুড়ে পর্যাপ্ত পানি সরবরাহ, চিকিৎসা ক্যাম্প এবং জরুরি সহায়তা কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

Saudi Ministry of Hajj and Umrah জানিয়েছে, এবারের হজে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ক্রাউড ম্যানেজমেন্ট ব্যবস্থা এবং ডিজিটাল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম হাজিদের জন্য আলাদা পরিবহন রুট, বিশ্রামস্থল এবং চলাচলের সুবিধা নতুন করে সাজানো হয়েছে, যাতে তারা সহজে ও নিরাপদে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।

এছাড়া সব তাঁবু ও অস্থায়ী স্থাপনার মান নিয়মিতভাবে পরীক্ষা করা হচ্ছে। হাজিদের সেবায় নিয়োজিত কর্মী ও স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তারা সর্বোচ্চ দক্ষতা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

1

বিমানবন্দরে ২৫ কোটি টাকার সোনা জব্দ, নেপথ্যে কারা

2

জেট ফুয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা

3

প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ কেপ ভের্দে

4

আটলান্টাকে হারাল মায়ামি মেসির গোল কত

5

ইশরাককে পুনর্বহাল না করলে শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী করার

6

বাবা-মায়ের পর ছেলের নেতৃত্বে দেশের বাজেট

7

মেসি থেকে অনুপ্রাণিত হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার ইঙ্গিত হ্যারি

8

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

9

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

10

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ২০২৬

11

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

12

নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ

13

অনলাইন পোস্টের জেরে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

14

হরমুজ প্রণালী অতিক্রম করল দুটি ইরানি জাহাজ

15

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

16

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

17

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

18

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

19

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা

20