ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে ডিম নিক্ষেপ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর। তার আগমনকে ঘিরে ভেন্যুর বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার একটি অনুষ্ঠানকেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ৯টার দিকে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। কয়েক ডজন পুলিশ সদস্যের উপস্থিতিতে তিনি মূল প্রবেশপথ এড়িয়ে বিকল্প একটি দরজা দিয়ে দ্রুত অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। তবে ডিম নিক্ষেপ ও বিক্ষোভের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক বিভাজনের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের আয়োজক কিংবা বিক্ষোভকারীদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবজির দাম বেড়েছে, মাছ-মুরগিতেও স্বস্তি নেই

1

মালদ্বীপকে হারিয়ে হ্যান্ডবলের ফাইনালে বাংলাদেশ

2

কনকাশনে ছিটকে গেলেন মুমিনুল, বদলি হিসেবে জাকের

3

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

4

মে মাসে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

5

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

6

হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা

7

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকা

8

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরা হলো না বাড়ি, ভাই-বোনসহ ৪ মৃত্যু

9

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

10

পাহাড়ে শান্তি ফেরাতে সামাজিক ঐকমত্যের আহ্বান মীর হেলালের

11

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

12

রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, জানা গেল আসল ঘটনা

13

ঢাকা-সৌদি আরব রুটে ফ্লাইট শুরুর নতুন সময়সূচি

14

নিরাপত্তা চুক্তি ছাড়া নেতানিয়াহুর সাথে বৈঠক নয়: জোসেফ আউন

15

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো

16

ফাইনালের টিকিট পেতে ব্রাজিলকে হারাতে হবে দুই বিশ্বচ্যাম্পিয়ন

17

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

18

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

19

স্মৃতিশক্তি বাড়াতে ফিশ অয়েল কতটা কার্যকর

20