প্রকাশ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৭ এএম |অনলাইন সংস্করণ
প্রতীকী ছবি
বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। শুক্রবার (১৫ মে) রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সামাজিকমাধ্যম ও শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন তার বাবা কায়সার হামিদ। বাবা-মেয়ের একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেছে।”
তিনি আরও বলেন, “আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।” একই সঙ্গে দুঃসময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং মেয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই লিভার–সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ ছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়।
চেন্নাইয়ের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ ভেলোর হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরবর্তীতে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
পরিবারের সদস্যরা জানান, শুরুতে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। পাশাপাশি হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার দ্রুত অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
সামাজিকমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দেশের পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত
1
বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা
2
পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে
3
ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের
4
ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের
5
পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু
6
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনা
7
টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে রাজা চার্লস
8
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা
9
গর্ভধারণের জন্য সঠিক সময় কোনটি? জেনে নিন
10
‘তুসকা’ জাহাজের ১৫ নাবিক দেশে ফিরলেন
11
পশু জবাই বিধিনিষেধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জনস্বার্থ মামলা মহ
12
পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্
13
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি
14
আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ
15
ঈদে মাংসের ভিন্ন স্বাদের ৪ রেসিপি জেনে নিন
16
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু
17
আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার
18
হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ