অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

ছবি: সংগৃহীত



 অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর নিশ্চিত হয় নকআউট পর্বের শেষ দুই টিকিট। রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে উঠেছে অস্ট্রিয়া, আর সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে আলজেরিয়া।


এবারের ৪৮ দলের বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের পাশাপাশি সেরা আটটি তৃতীয় দলও নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে।

চার পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তৃতীয় হওয়া ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, একুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে ও আলজেরিয়া সহজেই সেরা আটের মধ্যে জায়গা করে নেয়। শেষ টিকিটটি পেয়েছে সেনেগাল।

তিন ম্যাচে মাত্র এক জয় নিয়ে সেনেগালের সংগ্রহ ছিল ৩ পয়েন্ট। তবে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে গোল ব্যবধান +২-এ উন্নীত করায় আফ্রিকার দলটি সেরা তৃতীয় দলগুলোর তালিকায় উঠে আসে।

অন্যদিকে সমান ৩ পয়েন্ট পেয়েও নকআউট পর্বে উঠতে পারেনি ইরান, দক্ষিণ কোরিয়া ও স্কটল্যান্ড। গোল ব্যবধানই তাদের বিদায়ের কারণ হয়েছে। ইরানের গোল ব্যবধান ছিল শূন্য, দক্ষিণ কোরিয়ার -১ এবং স্কটল্যান্ডের -৩। ফলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ টিকিটটি পায় সেনেগাল।

সবচেয়ে হৃদয়ভাঙা গল্প ইরানের। গ্রুপ পর্বে একটি ম্যাচও না হেরে বিদায় নিতে হয়েছে তাদের। তিন ম্যাচে তিনটি ড্র করে ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধান যথেষ্ট না হওয়ায় নকআউট পর্বে ওঠা হয়নি এশিয়ার দলটির।

এদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েও গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। নিজেদের গ্রুপে তৃতীয় হলেও তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়ায় সেরা তৃতীয় দলগুলোর তালিকায় জায়গা হয়নি তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

1

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

2

চোখের গুনাহ থেকে বাঁচতে যে ৫ আমল করবেন

3

দেশে ফিরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধ

4

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

5

জুমার আজানের পর দুনিয়াবি কাজ করা কি জায়েজ

6

কনকাশনে ছিটকে গেলেন মুমিনুল, বদলি হিসেবে জাকের

7

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

8

মে মাসে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

9

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

10

কৃষক কার্ডে ১,০৬২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

11

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

12

মার্কিন নির্বাচনে নজর বিশ্বরাজনীতির

13

২০ বছর পর নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা

14

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

15

পরিবার অবরুদ্ধের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

16

প্রতিবেশীদের গোপন হাঁড়ির খবর বিক্রি করে দুই বাড়ির মালিক তিনি

17

‘মহানগর ২’ ছাড়ার কারণ জানালেন ইমরান

18

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

19

ভাইরাল সেই বিউটি রানী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

20