অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

ছবি: সংগৃহীত



বিশ্বকাপ থেকে মিশরের বিদায়টা ছিল হৃদয়ভাঙা। তবু দেশের মানুষের চোখে মোহামেদ সালাহ, মোস্তফা জিকোরা এখন জাতীয় বীর। নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরেছেন মিশরের ফুটবলাররা। দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন তারা। 

প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বিশ্বকাপ অভিযান শেষ করে শুক্রবার দেশে ফিরেছে মিশর। ফুটবলারদের স্বাগত জানাতে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমায় হাজারো সমর্থক। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান আর ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখর ছিল পুরো এলাকা। অনেকের হাতেই ছিল অধিনায়ক সালাহর ছবি, যার নিচে লেখা ছিল, ‘ধন্যবাদ।’

বিমানবন্দর থেকে মিশরের ফুটবলাররা ছাদ খোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তারা। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আগামীকাল সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

চারবারের চেষ্টায় এবারই প্রথম বিশ্বকাপে জয়ের দেখা পায় মিশর। শুধু তা-ই নয়, প্রথমবারের মতো শেষ ষোলোতেও পা রাখে আফ্রিকার প্রতিনিধিরা। গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর সেরা ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে ইতিহাস গড়ে মিসর। 

তবে শেষ রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য এক লড়াইয়ের পর বিদায় নিতে হয় মিশরকে। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ১৩ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে যায় হোসাম হাসানের দল। তবু দেশের ফুটবল ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়ায় দেশে ফিরেই বীরের মর্যাদা পেল দলটি।  

সংবর্ধনায় উপস্থিত অনেক সমর্থকের হাতে ছিল প্রধান কোচ হোসামের বড় পোস্টার, যেগুলো ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় তাকে এভাবে সম্মান জানান সমর্থকেরা। মিশরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হোসাম টুর্নামেন্টে একাধিকবার মাঠে ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সরব ছিলেন।

এদিকে দল দেশে ফেরার আগেই হোসাম এবং তার যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ নবায়ন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন চুক্তি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে সূত্রের দাবি, ২০৩০ সাল পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন তারা।

২০২৪ সালে মিসরের দায়িত্ব নেন হোসাম। এর পর থেকেই দলটির চিত্র পাল্টে যেতে শুরু করে। তার অধীনে দলটি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলেছে, আট বছর পর জায়গা করে নেয় বিশ্বকাপের মূল পর্বে। এই কোচের অধীনে এখন পর্যন্ত ২০ জয়ের পাশাপাশি ৯ ম্যাচে ড্র করেছে মিশর।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনা কেন নীল জার্সি পরতে চায়?

1

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

2

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

3

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক

4

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

5

আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত : স্পিকার

6

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

7

বিশ্বকাপের আগে ইরানের অভিযোগ, স্টাফদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট

8

বিশ্বকাপে আরও উন্নতি দরকার ব্রাজিলের: ভিনিসিয়ুস জুনিয়র

9

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর

10

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

11

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের বিরুদ্ধে

12

পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্

13

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে কত খরচ হচ্ছে ভারতের? জেনে নিন

14

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

15

অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে ৩ রেকর্ড

16

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

17

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালুর

18

চীনের ২৩ খাতে সহযোগিতা প্রস্তাব, সফরে চুক্তির সম্ভাবনা

19

শত্রুতার জেরে ৩ কৃষকের ৪২ শতক বেগুনক্ষেত নষ্টের অভিযোগ

20