ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, ফাইনালের দিন তিনি ও প্রেসিডেন্ট ট্রাম্প একসঙ্গে মাঠে উপস্থিত থাকবেন এবং যৌথভাবে শিরোপাজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন।

আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ট্রফি প্রদান অনুষ্ঠানেও ট্রাম্পের উপস্থিতি নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ইনফান্তিনো বলেন, “আমরা প্রেসিডেন্টের সঙ্গে ফাইনাল উপভোগ করব এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব।”

তিনি আরও ইঙ্গিত দেন যে, পুরো টুর্নামেন্টজুড়ে তিনি যত বেশি সম্ভব ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা করছেন।

গত বছর একই ভেন্যুতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ট্রাম্প উপস্থিত ছিলেন, যেখানে চেলসি শিরোপা জিতেছিল। সেই ম্যাচে ট্রফি প্রদানের সময়ও তিনি মঞ্চে ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এখন পর্যন্ত চলমান বিশ্বকাপে ইনফান্তিনো নিয়মিত ম্যাচে উপস্থিত থাকলেও এখনো কোনো ম্যাচে ট্রাম্পকে দেখা যায়নি। তবে ফাইনালে তার উপস্থিতি টুর্নামেন্টের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী

1

‘মানুষের এখন পুরো একটি ট্র্যাক শোনারও ধৈর্য নেই’

2

ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক

3

মাদারীপুরে টিসিবির গুদামে ভয়াবহ আগুন

4

আমি শিবের ভক্ত, বিষ গিলে নেব: মোদি

5

৪ দিন গ্যাসের চাপ কম থাকবে ঢাকাসহ সারাদেশে

6

‘সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নিন’: জামায়াত আমির

7

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে আসছে পেইড ফিচার

8

৬ বিশ্বকাপ খেলে ইতিহাস গড়লেন মেসি

9

পরিবেশমন্ত্রীর আশ্বাসে ৩৬ ঘণ্টা পর অনশন ভাঙলেন জুলাই যোদ্ধা

10

গাজীপুরে শ্রমিকদের কাজে ফেরা শুরু, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

11

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

12

গাজায় ছেলের মৃত্যু, নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার গল্প

13

অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ

14

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

15

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

16

ব্রাজিলের কাছে হারের পর নকআউটে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

17

মেসির আইকনিক মুহূর্তের দৃশ্যই বিশ্বকাপের সেরা ছবি নিবাচিত

18

ইউরোপজুড়ে উড়োজাহাজে বোমার হুমকি, আতঙ্ক

19

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো

20