অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্যাম

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনা ও ইংল্যান্ডের উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে লড়াইয়ের মাঝেই লিওনেল মেসি ও জুড বেলিংহ্যামের মুখোমুখি বাকবিতণ্ডার দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশেষ করে বেলিংহ্যামের দিকে মেসির তীক্ষ্ণ দৃষ্টি ও অবজ্ঞাসূচক মাথা নাড়ার দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে ম্যাচ শেষে ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার জানিয়ে দিলেন, ঘটনাটি নিয়ে অতিরঞ্জিত করার কিছু নেই।

ম্যাচের শুরু থেকেই ছিল প্রচুর ট্যাকল, ফাউল ও উত্তেজনা। সেই সময় এক পর্যায়ে মেসি ও বেলিংহ্যামের মধ্যে তর্ক বেঁধে যায়। পরে এ বিষয়ে জানতে চাইলে বেলিংহ্যাম বলেন, এটি ছিল একটি ফাউলকে কেন্দ্র করে সাধারণ আলোচনা। তিনি বলেন, ‘আমরা আসলে একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। এর বেশি কিছু নয়। সবাই হয়তো এটাকে বড় ঘটনা বানাবে, কিন্তু সত্যি বলতে এতে খারাপ কিছু ছিল না।

তিনি আরও বলেন, ‘আমি মনে করেছিলাম একটু আগে আমার ওপর ফাউল হয়েছিল।’ তখন মেসি বললো, ‘তাহলে আমার ওপর যেটা হলো?’ আমি তাকে বলেছিলাম, ‘তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারবে।’

ম্যাচে ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। শেষ ১০ মিনিট পর্যন্তও সেই লিড ধরে রেখেছিল তারা। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় আবারও ঘুরে দাঁড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

৮৫তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে দূরপাল্লার শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির দারুণ ক্রসে হেড করে জয়সূচক গোল করেন বদলি ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। ২-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে লিওনেল স্কালোনির দল।

হারের কষ্ট থাকলেও মেসির বিপক্ষে খেলতে পারাকে নিজের জন্য বিশেষ সম্মান বলেই মনে করেন বেলিংহ্যাম, ‘মেসির বিপক্ষে খেলতে পারাটা সৌভাগ্যের। তার বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো বিরূপ মনোভাব নেই। অবশ্যই হেরে যাওয়াটা খুব কষ্টের, কিন্তু তার মতো একজন কিংবদন্তির বিপক্ষে মাঠে নামতে পারা আমার জন্য গর্বের বিষয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালী অতিক্রম করল দুটি ইরানি জাহাজ

1

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের

2

নিউজিল্যান্ডকে হারাতে না পেরে ড্র করল ইরান

3

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনা কেন নীল জার্সি পরতে চায়?

4

নেতানিয়াহু ও আমি যুদ্ধের নায়ক: ট্রাম্প

5

মন্তেশ্বরে বড় ব্যবধানে হারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

6

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

7

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

8

‘ওদের আছে মেসি, আমাদের আছে সালাহ’

9

ঈদের দিন ছাড়া খোলা থাকবে কাস্টম হাউস

10

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

11

মেসি কখনোই দলের বিষয়ে নাক গলাননি: স্কালোনি

12

হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে হেনস্তা

13

বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহী অ্যান্টোইন হে

14

ভূমিকম্পের সময় পড়ার দোয়া ও আমল

15

টাকা-ক্ষমতার কাছে ন্যায়বিচার অসহায়: তামিমার সাবেক স্বামী

16

হামের টিকা সংকট ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য স

17

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

রোবট কুকুরে মাস্ক-জাকারবার্গ থেকে কিম জং উন

20