অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে বিক্ষোভ চলাকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কাঁদানেগ্যাসের শেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হেমায়েতপুর-সিংগাইর সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়। পরে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানেগ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। শ্রমিকদের হামলায় সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, সকালে পদ্মার মোড় এলাকায় দুই পাশ থেকে একসঙ্গে ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক জড়ো হন। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি মোকাবিলা করে।

তিনি আরও বলেন, এ সময় আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেন। হামলায় ওসি সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

1

চাপ আমাদের নয়, চাপ রয়েছে আর্জেন্টিনার ওপর: মার্ক গেহি

2

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

3

স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো

4

যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬! আকাশে কী ঘট

5

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

6

বিয়ের গহনা ও নগদ টাকা নিয়ে উধাও নববধূ

7

উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্

8

কালো টাকা বৈধ করার সুযোগে বাড়বে বৈষম্য

9

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

10

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার

11

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

12

প্রতারণা মামলায় ফের গ্রেফতার তৌহিদ আফ্রিদি

13

হজ শেষে দেশে ফিরলেন আরও ১১০৯ হাজি

14

হরমুজ প্রণালী সচলে যুক্তরাষ্ট্রকে ‘উদার’ শান্তি প্রস্তাব দিল

15

ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা

16

ইকুয়েডরের বিপক্ষে ২ গোলে এগিয়ে মেক্সিকো

17

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

18

ইতিহাসে নতুন রেকর্ড বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম

19

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

20