ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

সংগৃহীত ছবি

গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ২২ হাজার নারী এবং ১৬ হাজার কন্যাশিশু রয়েছে। প্রতিদিন গড়ে অন্তত ৪৭ জন নারী ও কন্যাশিশু প্রাণ হারাচ্ছেন।

শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ নারী সংস্থার মুখপাত্র সোফিয়া কলটর্প জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে এই বিপুল প্রাণহানি ঘটে।

তিনি আরও বলেন, সংঘাতে শুধু মৃত্যু নয়, প্রায় ১১ হাজার নারী ও কন্যাশিশু গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের অনেকেই স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছেন। এতে গাজার সামাজিক ও পারিবারিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, হাজার হাজার পরিবারে নারীরাই এখন প্রধান উপার্জনকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বামী হারানো অনেক নারী পর্যাপ্ত আয়, সহায়তা ও মৌলিক সেবার অভাবে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন।

এছাড়া প্রায় ১০ লাখ নারী ও কন্যাশিশু বারবার বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ৭ লাখ ৯০ হাজার মানুষ চরম খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন বলে জানানো হয়। চিকিৎসা ও মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, চলমান সংঘাত এবং সীমান্ত বন্ধ থাকায় গাজার মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে, যা নারী ও শিশুদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

1

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত

2

অপেক্ষায় থেকেই রোগীর মৃত্যু

3

হোয়াইট হাউস অনুষ্ঠানে হামলার চাঞ্চল্যকর ছবি প্রকাশ করলেন ট্র

4

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

5

ঈদযাত্রায় নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ

6

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

7

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

8

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

9

বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

10

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

11

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

12

বিশ্বাসঘাতকদের রহস্যময় হুঁশিয়ারি ইরানের

13

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

14

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

15

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

16

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

17

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

20