অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

ডিভোর্সের হার যেসব পেশায় সবচেয়ে বেশি

ছবি: সংগৃহীত

নানা কারণে বিশ্বব্যাপী বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান ডিভোর্স ডটকম-এর সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে, কিছু নির্দিষ্ট পেশার মানুষের মধ্যেই বিচ্ছেদের প্রবণতা সবচেয়ে বেশি।

কোন কোন পেশায় ডিভোর্স বেশি? 

#বারটেন্ডাররা

তালিকার শীর্ষে আছেন তারা। রাতের কাজ, গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠতা ও জীবনযাপনের ধরনই এ পেশায় ডিভোর্স বাড়ায়।

#অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্টরা

পেশাগত কারণে তাদের দাম্পত্য জীবনে অনিরাপত্তা, ঈর্ষা ও প্রতারণার অভিযোগ বেশি থাকে।

#উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা

মানসিক চাপ, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা ও সঙ্গীর একাকিত্ব সব মিলিয়ে সম্পর্ক টেকে না।

#চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

রোগীকে অগ্রাধিকার দিয়ে সঙ্গীকে সময় দিতে না পারা তাদের দাম্পত্য সম্পর্কে ফাঁক তৈরি করে।

#ক্যাসিনো ও গেমিং সার্ভিসেস ওয়ার্কাররা

জুয়ার পরিবেশ ও জীবনযাপনের ধরন বৈবাহিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।

#ফ্লাইট অ্যাটেনড্যান্টস

আকর্ষণীয় চাকরি হলেও ক্রমাগত ভ্রমণ, মানসিক চাপ ও পরিবার থেকে দূরে থাকা সম্পর্ক ভাঙনের কারণ হয়।

#ব্যালে ডান্সাররা

কঠোর পরিশ্রম, শারীরিক সমস্যা, শরীর নিয়ে হীনম্মন্যতা ও মানসিক চাপ তাদের দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

উল্লেখ্য, গবেষণায় দেখা গেছে, যেসব পেশায় মানসিক চাপ, সময়ের অভাব, দীর্ঘ দূরত্বে থাকা বা অনিরাপত্তাবোধ বেশি সেই পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হারও তুলনামূলকভাবে বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নাকচ করল আদালত

1

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

2

হরমুজ প্রণালীতে বিশেষ সাবমেরিন মোতায়েন করল ইরান

3

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

4

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

5

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না: ট্রাম্প

6

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

7

হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

ড. ইউনূস ও নুরজাহানের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

10

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

11

মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়ন রুট এখন ইরানের হাতে

12

নেতানিয়াহু ও আমি যুদ্ধের নায়ক: ট্রাম্প

13

৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

14

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

15

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

16

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

17

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

18

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

19

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্ট

20