ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত: আইএমএফ সতর্কবার্তা

প্রতীকী ছবি

ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ওয়াশিংটনে অনুষ্ঠিত সংস্থাটির স্প্রিং মিটিংসে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ হলেও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। তবে সংঘাত দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।

আইএমএফের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, সংঘাত অব্যাহত থাকলে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বাড়তে থাকলে চলতি বছরে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে প্রায় ২ শতাংশে নেমে আসতে পারে। একই সঙ্গে আগামী বছরে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ৬ শতাংশের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটির মতে, এই অর্থনৈতিক চাপ সব দেশের ওপর সমানভাবে পড়বে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।

এছাড়া উন্নয়নশীল দেশগুলো এই সংকটের প্রভাব আরও তীব্রভাবে অনুভব করবে বলে সতর্ক করেছে আইএমএফ। তাদের পূর্বাভাস অনুযায়ী, এসব দেশের অর্থনৈতিক চাপ উন্নত দেশগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

1

হোয়াইট হাউস অনুষ্ঠানে হামলার চাঞ্চল্যকর ছবি প্রকাশ করলেন ট্র

2

হাইপারসনিক ‘ডার্ক ইগল’ ক্ষেপণাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র

3

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

4

ইরানের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের দাবি

5

আলোচনা অব্যাহত রাখতে চায় ওয়াশিংটন, জানিয়েছে ইরান

6

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

7

নড়াইলে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

8

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

9

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

10

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা

11

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

12

আগুন ভেদ করে প্রত্যাবর্তন

13

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

14

পৃথিবীর দিন ক্রমেই বড় হচ্ছে

15

এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম

16

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

17

পুলিশকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আ

18

ইরান যুদ্ধ ও সময়সীমার চাপে ট্রাম্প

19

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি

20