ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

“হাসপাতালই এখন রোগীর মতো”—সংসদে রুমিন ফারহানা

রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার স্বাস্থ্যসেবার করুণ চিত্র তুলে ধরে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, এলাকার একমাত্র হাসপাতালটি বর্তমানে নিজেই যেন একটি রোগীতে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য সরাইল উপজেলায় মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে, যা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। নয়টি ইউনিয়নের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে প্রতিষ্ঠানটি চরম চাপের মুখে রয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও কর্মচারীর তীব্র সংকট রয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

রুমিন ফারহানা বলেন, হাসপাতালের উন্নয়নের জন্য প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় প্রকল্পটি থমকে আছে। বর্তমানে পুরোনো দোতলা ভবনে সীমিত পরিসরে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এই হাসপাতালে বর্তমানে ৬৪টি পদ শূন্য রয়েছে, যা দ্রুত পূরণ না হলে স্বাস্থ্যসেবা আরও বিপর্যস্ত হয়ে পড়বে। এ পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

1

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

2

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

3

স্থানীয় নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

4

বর্ণবাদী মন্তব্য ঘিরে বিতর্কে ট্রাম্প

5

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

6

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা

7

লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

8

পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

9

টেন্ডার ছাড়াই তেল আমদানির উদ্যোগে ধাক্কা

10

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের ঘোষণা

11

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

12

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

13

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

16

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

17

‘আজ রাতেই’ ইরানের জবাব পেতে পারেন ট্রাম্প

18

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছ

19

পানির নিচ থেকে ধান তোলার চেষ্টা

20