ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট নন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাসপাতালের জবাবে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক ও অস্পষ্ট বক্তব্যই বেশি রয়েছে।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তারা চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে, কিন্তু সেগুলোর বেশিরভাগই অস্পষ্ট। প্রয়োজনীয় তথ্য না দিয়ে অনেক অপ্রয়োজনীয় বিষয় তুলে ধরা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বৈঠকের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতকের কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়। এই ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত সীমাবদ্ধতা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিষয়গুলো উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতকদের জন্য উপযুক্ত ছিল না এবং সেখানে পর্যাপ্ত আলো-বাতাস ও কার্যকর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব ছিল।

এছাড়া, ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতি এবং গুরুতর অবস্থায়ও সময়মতো চিকিৎসা না পাওয়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নবজাতকরা জন্মের সময় সুস্থ থাকলেও পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে যথাযথ জরুরি ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানানো হয়।

এই ঘটনার পর গত ৪ জুন স্বাস্থ্য অধিদফতর হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করে। এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পরবর্তী পদক্ষেপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা শাহবাগ-পল্টন না: স্বরাষ্ট্রমন্ত্রী

1

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

2

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ২০২৬

3

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

4

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ

5

মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার ব্রাজিলের মুখোমু

6

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

7

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়ল

8

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্র

9

৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

10

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

11

সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উরুগুয়ের

12

ইরান যুদ্ধে ন্যাটোর সহায়তা চেয়ে জোটকে পরীক্ষা

13

স্পেনে বৈধতার সুযোগ পাচ্ছেন ৫ লাখ অভিবাসী

14

লিগস কাপের ইতিহাসে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা

15

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা, কবে কখন শুরু, জেন

16

প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী

17

রিয়াদ বিমানবন্দরে হামলা, বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল

18

চুক্তি হলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে : ট্রাম্প

19

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

20