ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি

ছবি সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে জেলার বরকল উপজেলার সুবলং বাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটিতে শিশুসহ মোট ১২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর যাত্রীরা পানিতে পড়ে গেলেও হ্রদে পানির গভীরতা তুলনামূলক কম থাকায় এবং আশপাশে অন্যান্য নৌযান অবস্থান করায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়।

সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা জানান, শুক্রবার সকালে সুবলং বাজার এলাকায় এই নৌ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ নিখোঁজ হননি এবং সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাঙামাটি জেলা সদর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী নৌকা বরকলের দিকে যাচ্ছিল। একই সময়ে রাঙামাটি থেকে লংগদু উপজেলার মাইনীমুখের উদ্দেশে ছেড়ে যাওয়া এমএল বিজলি নামের একটি লঞ্চ সুবলং বাজার ঘাট এলাকায় পৌঁছায়। একপর্যায়ে দুই নৌযানের মধ্যে সংঘর্ষ হলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনার পর নৌকায় থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে সাঁতার কাটতে শুরু করেন। এ সময় লঞ্চের কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং বাজারে উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই নৌকার সব যাত্রীকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে জানান, সুবলং বাজার ঘাট এলাকায় নৌকাটি এমএল বিজলি লঞ্চকে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় লঞ্চের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। পরে লঞ্চের কর্মচারী ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের দ্রুত উদ্ধার করা হয়।

স্থানীয়দের মতে, দুর্ঘটনার সময় দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে হতাহতের ঘটনা ঘটতে পারত। তবে সময়মতো উদ্ধার অভিযান পরিচালনার ফলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

1

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা আলজেরিয

2

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

3

কেটি পেরির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে তদন্ত শুরু

4

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

5

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

6

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

7

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

8

এক বন্দরেই ২৪ ঘন্টায় ১২ বার হামলা

9

ইসলামাবাদে ইরান-পাকিস্তান উচ্চপর্যায়ের বৈঠক

10

২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

11

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত জনপদ, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

12

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

13

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

14

সাত মাসেও ইশতেহার বাস্তবায়ন হয়নি, ডাকসু নিয়ে অসন্তোষ

15

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

16

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

17

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

18

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

19

লুকিয়ে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

20