অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

১৮ বছরের কম বয়সীদের মোবাইল ব্যবহার না করতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে

ছবি: সংগৃহীত



ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, ১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।  

শনিবার (২৫ জুলাই) দুপুর ৩টায় রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি, ১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে। আশা করছি, খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মিজানুর রহমান মিনু বলেন, কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মাদক নতুন প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। একজন ব্যক্তি বা সরকারের একার পক্ষে কখনোই এ সমস্যা প্রতিরোধ করা সম্ভব নয়। এটি প্রতিরোধে পুরো জাতি ও দেশের জনগণকে এগিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন শিক্ষক সমাজ।

ভূমিমন্ত্রী বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন, যেন শিক্ষার্থীরা মাদকের ছোবল থেকে দূরে থাকে। অনেক সময় মেধাবী শিক্ষার্থীরাও মাদকে আসক্ত হয়ে পড়ে। এমন কোনো শিক্ষার্থীর কথা জানতে পারলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। তাকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে, অভিভাবকদের সঙ্গে বসে পরামর্শ দিন এবং এই কঠিন বিপদ থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করুন। ঘৃণা করে বা শুধু আইনের হাতে তুলে দিলে সে আরও খারাপ পথে চলে যেতে পারে। ভালোবাসা, মমতা ও সঠিক শিক্ষা দিয়েই তাকে সুপথে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, অল্প বয়সে নানা ধরনের প্রলোভন আসে। তবে আমরা যেন কেউ সেই প্রলোভনে পা না দিই। আজ যারা নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছে, তাদের সবার সফলতা কামনা করি।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শুধু রাজশাহী বা বাংলাদেশের নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে খ্যাতিমান শিক্ষাবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই এ প্রতিষ্ঠানের রাষ্ট্রদূত। আপনাদের কথাবার্তা, আচরণ, চলাফেরা ও মূল্যবোধ অন্যদের জন্য অনুসরণীয়। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যে চিন্তা ও উদ্যোগ গ্রহণ করে, তা পরবর্তীতে সারা দেশের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। আপনারা এমন একটি গর্বিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ, শিক্ষা ও ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

1

মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না সচিব-বুয়েট শিক্ষক সন্তান

2

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

3

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

4

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

5

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

6

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

7

সাত মাসেও ইশতেহার বাস্তবায়ন হয়নি, ডাকসু নিয়ে অসন্তোষ

8

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

9

বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশে রয়েছেন রোনালদো

10

হরমুজ প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা ইরান-ওমানের

11

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল

12

দেশে বেসরকারি ঋণ প্রবৃদ্ধিতে বড় ধস

13

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্

14

হামের টিকা সংকট ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য স

15

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

16

ইরানি হামলার পর কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

17

রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ মন্তব্যে খোঁচা দিলেন ইব্রাহিমোভিচ

18

ইরান–যুক্তরাষ্ট্র ৬০ দিনের রোডম্যাপে অগ্রগতি

19

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

20