অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চারে আর্জেন্টাইনরা

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনা। আসলে বেগ পেতে হয় রাউন্ড ৩২-এর কেপ ভার্দে বাধা।

জয় পেতে রীতিমতো অতিরিক্ত সময় পর্যন্ত যেতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। দুই-দুইবার এগিয়ে সমতায় ফেরে নবাগত দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ করা আফ্রিকার ছোট্ট দেশটি।

কঠিন লড়াইয়ের পর প্রথম অনুশীলনে বৃষ্টি-বাধায় জিম সেশনেই কাটে মেসিদের অনুশীলন। তাই নিজেদের গুটিয়ে না রেখে জিমেই বিশেষ অনুশীলন সেরে শক্তি সঞ্চারে সময় ব্যয় করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

গতকাল শনিবার আর্জেন্টিনার অফিশিয়াল স্যোশাল প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, দলের প্রাণভোমরা লিওনেল মেসি বিশেষ শারীরিক কসরতে ঘাম ঝরাচ্ছেন।

এ ছাড়া জুলিয়ানো সিমিওনে, লাওতারো মার্তিনেজ, ইমি মার্তিনেজ, তাগলিয়াফিকো, আলভারেজ, নিকো পাজরা কসরতে ব্যস্ত।

স্যোশাল প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা ছিল; ‘বৃষ্টিও আমাদের থামাতে পারবে না’।

তারপরই পোস্ট করা দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে করা ছবির ক্যাপশনে লেখা ছিল—‘কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চয়’।

৭ জুলাই রাত ১০টায় রাউন্ড ১৬-এ মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লড়াই হবে আর্জেন্টাইন মেসি বনাম ইজিপসিয়ান মেসির। মিসরের মোহাম্মদ সালাহকে ইজিপসিয়ান মেসি বলা হয়।

ক্যাপশনেই বলে দিচ্ছে মিশরের সঙ্গে লড়াইটা জমজমাট হবে।

তাই কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চার করে ফের মাঠে নামতে হবে কোয়ার্টারের লক্ষ্যে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

1

বিশ্বকাপের হতাশা ভুলে ফুরফুরে মেজাজে আবারও মাঠে মেসি

2

ইলন মাস্ককে ‘প্রতিভাবান’ বললেন পুতিন

3

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

4

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন

5

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

6

জুমার খুতবার সময় নীরব থাকার গুরুত্ব ও ইসলামি নির্দেশনা

7

আরো ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান

8

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

9

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

10

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে অভিযান চলবে : ইসরাইল

11

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্র

12

উদ্যোক্তা হতে ঋণের আবেদন ৮ জেলার সাড়ে ১৮ হাজার তরুণের

13

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

14

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্

15

মেসিকে টপকে শীর্ষে বেলিংহাম

16

সারা দুতার্তের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

17

হাঁটুর ইনজুরিতে আধুনিক চিকিৎসা ও আর্থ্রোস্কোপিক সার্জারি

18

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

19

সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার

20