অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের এক হাতে তিন ঘড়ি, ছবি ভাইরাল

ছবি: সংগৃহীত



ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যায় এক হাতে একসঙ্গে তিনটি বিলাসবহুল ঘড়ি পড়েছেন তারকা ফুটবলার।

রিও ডি জেনেইরোর বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্য পরিদর্শনের সময় তোলা ছবিতে ভিনিসিয়ুসকে একই কব্জিতে তিনটি ঘড়ি পরা অবস্থায় দেখা যায়। ছবিটি প্রকাশের পর এক্সে হাসির রোল পড়ে যায়।

ভিনিসিয়ুস জুনিয়রের এই ছবিটি ভাইরাল হওয়ার পর আলোচনায় এসেছে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার কয়েক মাস আগের একটি বিতর্কিত মন্তব্য।

কমেন্টে অনেকে দাবি করেছেন, ভিনিসিয়ুস নাকি তিনটি ভিন্ন টাইম জোনের সময় দেখানোর জন্য তিনটি ঘড়ি পরেছেন, যাতে ভার্জিনিয়ার পোস্ট দেওয়ার সময় আর সময়ের হিসাব করতে না হয়।

একটি পোস্টে লেখা হয়, ‘কী দারুণ! ভিনির হাতে প্রতিটি টাইম জোনের জন্য একটি করে ঘড়ি আছে, তাই ভার্জিনিয়াকে পোস্ট দেওয়ার সময় আর খুঁজতে হবে না।’

এই রসিকতার পেছনে রয়েছে চলতি বছরের এপ্রিলের একটি ঘটনা। সে সময় ভার্জিনিয়া জানিয়েছিলেন, বিদেশ সফরে গেলে স্থানীয় সময়কে ব্রাসিলিয়ার সময়ের সঙ্গে মিলিয়ে সামাজিক মাধ্যমে স্টোরি পোস্ট করাই তার কাছে সবচেয়ে ক্লান্তিকর কাজগুলোর একটি।

ভার্জিনিয়ার এই মন্তব্য তখন সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যদিও কেউ কেউ মনে করেছিলেন, ব্রাজিলের অনুসারীদের জন্য নির্দিষ্ট সময়ে পোস্ট প্রকাশের বিষয়টি একজন কনটেন্ট নির্মাতার জন্য গুরুত্বপূর্ণ, তবু অনেকেই এটিকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেন।

একজন লিখেছেন, ‘ব্রাজিলিয়ানদের কল্পনার কোনো সীমা নেই।’ আরেকজনের মন্তব্য, ‘নেইমারের কব্জিতে যেন অলিম্পিকের পদকজয়ীদের পোডিয়াম।’ অন্য একজন আবার রসিকতা করে লেখেন, ‘একই সময় দেখায়—এমন সব ঘড়ি বিক্রি করে দিচ্ছি।’

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, প্রতিটি ঘড়ির ন্যূনতম মূল্য প্রায় ২ লাখ ৪ হাজার ব্রাজিলিয়ান রিয়াল। তবে বিলাসবহুল ঘড়ির সেকেন্ডারি বাজারে কোনো কোনো ঘড়ির দাম ১০ লাখ রিয়ালেরও বেশি হতে পারে। সে হিসেবে ভিনিসিয়ুসের হাতে থাকা তিনটি ঘড়ির সম্ভাব্য মোট মূল্য প্রায় ৩০ লাখ ব্রাজিলিয়ান রিয়ালে পৌঁছাতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

1

সংস্কারের বকেয়া রেখে হালখাতা

2

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক কর

3

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

4

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

5

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া দুই দলই

6

যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি তারকা হুসেন

7

প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

8

ঢাবিতে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়

9

ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়

10

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

11

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

12

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল

13

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

14

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

15

মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার

16

তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকিতে শিশু ও বয়স্করা

17

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

18

বাগদান সারলেন শেখ সাদী

19

বিশ্বকাপে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানি দর্শকরা

20