অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে করেন সুইজার‌ল্যান্ডের কোচ

ছবি: সংগৃহীত



বিশ্বকাপে বাড়তি সুবিধা পায় আর্জেন্টিনা। অভিযোগটা অনেক দিন ধরেই শুনে আসছে আলবিসেলেস্তারা।


মিশর-আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচের পর সেই মাত্রা আরও বেড়েছে। আর্জেন্টিনাকে সুবিধা দিতেই মিশরের সঙ্গে রেফারি অন্যায্য করেছেন বলে অনেকে বলছে।
ম্যাচটি ৪ দিন আগে শেষ হওয়ার পরেও তাই বিতর্কের অবসান হয়নি এখনো। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে তাই সুইজারল্যান্ডের কোচকে প্রশ্ন করা হয় রেফারিং বিষয়ে।

আর্জেন্টিনাকে রেফারি বাড়তি সুবিধা দেন কিনা? ইয়াকিন জানান, সবকিছু ন্যায্যভাবেই পরিচালনা হচ্ছে।


সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, ‘মিশরের কোচ এবং খেলোয়াড়রা বলছেন যে রেফারিরা আর্জেন্টিনাকে সাহায্য করছে? সাধারণত আজকাল ম্যাচগুলো বেশ ন্যায্যভাবেই পরিচালনা করা হয়। ভিএআরে সবকিছুই নিখুঁতভাবে দেখে সম্ভব হয়। ম্যাচ শেষ হওয়ার পর প্রমাণের কিছু নেই।

যখনই সুযোগ পাবেন তখনই আপনাকে ম্যাচ জিতে নিতে হবে।’
অভিযোগ না করে তাই মাঠেই সমাধান করায় বিশ্বাসী ইয়াকিন। ৫১ বছর বয়সী কোচ বলেছেন, ‘খেলার সময়ই আসল সুযোগ আসে। ম্যাচ শেষে এসবের ব্যাখ্যা দেওয়া কিংবা মানুষকে অপমান করার সাথে ন্যায়বিচারের কোনো সম্পর্ক নেই। তাই যা কিছু ফয়সালা করার, তা মাঠেই করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের গহনা ও নগদ টাকা নিয়ে উধাও নববধূ

1

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

2

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

3

হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখা

4

র‌্যাব আগের মতো থাকছে না, পাল্টে যাচ্ছে নাম

5

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে স্মারকলিপি

6

শর্তের ব্যাপারে অনড় ইরান

7

এক দশক পর আবার পরিচালনায় ফিরলেন মৌসুমী

8

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হ

9

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ড

10

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

11

ফেসবুক পোস্টে যেসব অভিযোগ জানালেন আমির হামজা

12

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা,

13

আদিবাসীদের জন্য স্মরণীয় কাজ করতে চান প্রযুক্তিমন্ত্রী

14

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

15

ব্রাজিল ভক্তদের জন্য অস্বস্তিকর এক পরিসংখ্যান, যেখানে এগিয়ে

16

মেসির ৭ মিনিটের ম্যাজিকে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্

17

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের বিতর্কিত রেফারি

18

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড লিওনেল মেসির

19

মেসি ছাড়া বিশ্বকাপ আর আগের মতো হবে না: মরিনিও

20