ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

প্রতীকী ছবি

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে এবং আজ শুক্রবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। একই সময়ে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও স্থানীয় চাহিদার প্রভাবেই দেশের স্বর্ণের দামে এমন পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে আগামী দিনগুলোতেও স্বর্ণবাজারে অস্থিরতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ

1

বাবার মন্তব্যে নেইমারের জবাব, ‘আমি খেলছি , আমার বাবা নন’

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রক

4

২০২৬-২৭ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে

5

৪০ বছর ধরেই শুনছি ফিফা আমাদের জেতাচ্ছে : স্কালোনি

6

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

7

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

8

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

9

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

10

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

11

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? যা বলছে বিজ্ঞান

12

মাছ শিকারি থেকে মানুষ শিকারি

13

১৯ বছর পর আর্জেন্টিনা-আলজেরিয়া

14

বাংলাদেশ থেকে ১০০ নার্স নেবে কুয়েত, জেনে নিন বেতন কত

15

আজ ৩,০০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা

16

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

17

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা পেরোল ফ্রান্স

18

ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা উড়ালেন সুমন

19

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

20