অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকবেন কোন শিল্পী? জেনে নিন

ছবি: সংগৃহীত



জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আজ (৫ আগস্ট) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় উন্মুক্ত কনসার্ট। সংগীতের মাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি, গণতন্ত্র, ঐক্য ও প্রতিবাদের চেতনাকে তুলে ধরতেই এসব আয়োজন করা হয়েছে। দুটি অনুষ্ঠানই সবার জন্য উন্মুক্ত।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। এই আয়োজনে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর ও নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর, র‍্যাপার সেজান, পারশা মাহজাবীন এবং কাজী আহনাফ তাহমীদ।

অন্যদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় আয়োজিত এ কনসার্টে গান পরিবেশন করবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেয়া হবে দুপুর ১টায়।e

আয়োজকদের ভাষ্য, জুলাই আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সংগীতের মাধ্যমে মুক্তি, ঐক্য ও গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতেই এই দুই কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান দুটিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতির কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।


  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

1

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

2

শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের

3

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

4

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

5

ম্যারাডোনা, পেলে এবং মেসির টেবিলে রোনালদোর কোনো আসন নেই

6

হাফটাইম: কলম্বিয়া ১-০ ঘানা

7

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

8

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না করায় ৩ বছরের সন্তানকে

9

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ

10

ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্

11

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

12

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

13

নেপালের বন্যাদুর্গত এলাকাগুলো ৩ মাসের জন্য ‘দুর্যোগকবলিত অঞ্

14

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবল প্রধান

15

বিশ্বকাপের রঙে র‍্যাম্প মাতালেন বাংলাদেশের মডেলরা

16

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভারত ও চীনের

17

মেসির কথাগুলো আমার গলায় ঝুলে থাকা স্বর্ণপদকের মতোই মূল্যবান

18

পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল যুবকের মরদেহ

19

ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:

20