অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সাজে চমক দেখালেন চমক, নেটিজেনদের প্রশংসা

ছবি: সংগৃহীত



চোখে সানগ্লাস, হালকা রঙের শাড়ি আর গলায় মুক্তোর মালা— প্রথম দেখায় যে কারও চোখে ধাঁধা লাগতে পারে। পর্দায় যেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে একটু ভালো করে দেখলেই বোঝা যায়, তিনি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

খালেদা জিয়ার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর নতুন পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলার সময় তার পরিচিত লুকেই ক্যামেরার সামনে হাজির হন এই অভিনেত্রী।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামের ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন চমক। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের পর্বটিতে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করা হয়। ঢাকার জিয়া উদ্যানসহ কয়েকটি স্টুডিও লোকেশনে এর দৃশ্য ধারণ করা হয়। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।

ভিডিওতে চমকের পরনে ছিল হালকা রঙের প্রিন্টের শাড়ি। গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস। খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির সঙ্গে মিল রেখেই সাজানো হয়েছিল তার পুরো লুক।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। চমকের সাজ, অভিব্যক্তি ও উপস্থাপনার প্রশংসা করেছেন অনেক নেটিজেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাকে দেখতে পুরোপুরি খালেদা জিয়ার মতো লাগছে। আবার কারও মতে, এভাবে খালেদা জিয়াকে আগে কখনো উপস্থাপন করা হয়নি। অনেকেই জানিয়েছেন, ভিডিওটির কিছু মুহূর্তে সত্যিই মনে হয়েছে পর্দায় খালেদা জিয়াই উপস্থিত।

আরেকজন লিখেছেন, হৃদয় ছুয়ে গেলো ভিডিওটা। অসাধারণ উপস্থাপনা। এক মহূর্তের জন্য মনোযোগ সরানো যায়নি।

তবে চমকের এই আয়োজন শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনেও আলোচনায় আসেন তিনি। সে সময় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। তিন বছরের বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ে আসেন তিনি। পরে ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’- এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও সক্রিয় চমক। আর খালেদা জিয়ার সাজে তার সাম্প্রতিক উপস্থিতি সেই ভ্লগে যোগ করেছে নতুন মাত্রা। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের আলোচনা ও প্রতিক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর

1

২০৯ রান দূরে মিরাজ

2

স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড

3

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল, দেখে নিন

4

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

কোনের পা ভাঙার ঘটনায় মাদিবো ৫ ম্যাচ নিষিদ্ধ

6

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

7

যুক্তরাষ্ট্রের উসকানিতে ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা

8

দেশের ইতিহাসে সবচেয়ে সফল নির্বাচন—সেনাপ্রধানের মন্তব্য

9

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে স্মারকলিপি

10

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

11

মার্কিন প্রস্তাবের জবাব উপযুক্ত সময়ে দেয়া হবে : ইরান

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

14

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির ব

15

প্রতিকূলতার মাঝেও মেধার ঝলক

16

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

17

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, পেল সুইজারল্যান্ডকে

18

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

19

সীমান্তে অনুপ্রবেশ রোধে সমুদ্রে ১৬০০ ফুটের প্রাচীর তুলছে স্প

20