অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

কেনাকাটা ও নিয়োগ তদারকিতে সংসদীয় সাব-কমিটি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের কেনাকাটা, জনবল নিয়োগ, বদলি এবং বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা তদারকির জন্য পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কেনাকাটা ও নিয়োগ তদারকিতে সাব-কমিটি

প্রস্তাবিত সাব-কমিটিতে একজন আহ্বায়ক ও চারজন সদস্য রাখার কথা বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং পর্যটন খাতের কেনাকাটা, জনবল নিয়োগ ও বদলি কার্যক্রম পর্যবেক্ষণ করবে এই কমিটি।

এ ছাড়া বিমানবন্দরগুলোর সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রমও তদারকির আওতায় থাকবে। এসব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই উদ্যোগটির অন্যতম লক্ষ্য।

শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

বৈঠকে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ প্রচলিত নিয়ম অনুসরণ করে দ্রুত পূরণের সুপারিশ করা হয়।

পাশাপাশি গত আট মাসে বেবিচকের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি এবং কেনাকাটাসংক্রান্ত প্রতিবেদন স্থায়ী কমিটির কাছে জমা দিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।

বিদেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব

বৈঠকে জানানো হয়, বিদেশের সঙ্গে কোনো চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

কমিটির সভাপতি মন্ত্রণালয়ের স্বার্থে যোগ্য কর্মকর্তাদের উপযুক্ত পদে পদায়নের সুপারিশ করেন। মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্থায়ী কমিটি সহযোগিতামূলক ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ ছাড়া মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য নিয়মিত বৈঠক আয়োজনের সুপারিশ করা হয়।

সাবেক দুই সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব

বৈঠকের শুরুতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক সংসদ সদস্য, উপমন্ত্রী ও প্যানেল স্পিকার আ. হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন কমিটির সভাপতি। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

বৈঠকে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছাড়াও কমিটির সদস্য আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মো. কামরুল হাসান ও মো. আবু তালিব অংশ নেন।

কমিটির বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিনও উপস্থিত ছিলেন। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

1

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

2

রোনালদো–নেইমার–মদ্রিচের পর, এবার কি মেসির পালা?

3

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের জলপথে ২৬ জাহাজে হামলা

4

হরমুজ প্রণালি ও গাজা নিয়ে কাতার-ফ্রান্সের যৌথ আহ্বান

5

গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

6

আবার বন্ধ হলো হরমুজ প্রণালি

7

ইরান–যুক্তরাষ্ট্র ৬০ দিনের রোডম্যাপে অগ্রগতি

8

সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে-মার্টিনেজ

9

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

10

এনবিআরের নামে ভুয়া নিয়োগপত্র, ৮ চাকরিপ্রার্থীকে নিয়ে সতর্কবা

11

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

12

অপ্রতিম হত্যা:স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি

13

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

14

১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরে সতর্ক সংকেত জারি

15

গ্রিনল্যান্ডে মার্কিন কনস্যুলেট উদ্বোধনের বিরুদ্ধে বিক্ষোভ

16

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

17

উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজপথে বিশৃঙ্খলা: প্রধানমন্ত্রী

18

ফিফার ‘ওয়াটার ব্রেক’ নিয়ে বিশ্বকাপে নতুন বিতর্ক

19

ভুয়া ও জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে মাউশির নোটিশ

20