ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মাদকের নেশায় বেপরোয়া ছেলে, পুলিশের হাতে তুলে দিলেন মা

মাদক সেবনের অভিযোগে যুবককে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে চট্টগ্রামের বাঁশখালীতে | ছবি: উপজেলা প্রশাসনের সৌজন্যে

মাদকের নেশায় জড়িয়ে পড়ে চুরি, পারিবারিক সহিংসতা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন তার মা। অভিযোগের ভিত্তিতে পুলিশি পদক্ষেপের পর ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে। কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. শহীদুল্লাহ (৩৮)। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার অর্থ জোগাড় করতে বিভিন্ন সময় চুরি ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা তার আচরণে অতিষ্ঠ হয়ে পড়লে একপর্যায়ে তার মা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশের নজরে আনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

একই অভিযানে আরও দুই ব্যক্তিকে মাদক সেবনের দায়ে সাজা দেওয়া হয়েছে। উপজেলার পালেগ্রাম এলাকা থেকে মদ্যপ অবস্থায় আটক কাভার্ড ভ্যানচালক মো. মাঈনুদ্দীন (২৯) এবং হইট্টলতলা-জঙ্গল পৈরাং এলাকার জামাল হোসেন (৪২) প্রত্যেকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এক রাতেই তিনজনকে দণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযোগ পাওয়া মাত্র দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসনের মতে, মাদকাসক্তি শুধু ব্যক্তির জীবনই নয়, পরিবার ও সমাজের জন্যও বড় ধরনের সমস্যা সৃষ্টি করে। তাই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনা, পেলে এবং মেসির টেবিলে রোনালদোর কোনো আসন নেই

1

অবসরের পরও আর্জেন্টিনার জার্সিতে ফিরতে পারেন মেসি

2

মাহোমসের চোখে মেসিই সর্বকালের সেরা

3

ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

4

হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা

5

ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি

6

কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

7

আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

8

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

9

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

10

বাংলাদেশে স্বর্ণের দাম কমলো

11

মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

12

কাতারের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া

13

আমি ধীরে ধীরে মারা যাচ্ছি: গাজার শিক্ষক

14

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

15

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

16

দাম বাড়ল সয়াবিন তেলের

17

দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

18

বিশ্বকাপে মেসির সামনে একাধিক রেকর্ডের হাতছানি

19

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের

20