অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

তিন মাসে রাজস্ব ঘাটতি ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা

তিন মাসে রাজস্ব ঘাটতি ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে প্রায় ৩১ শতাংশ।

এনবিআরের হিসাবে, রাজস্ব আদায়ের প্রধান তিনটি খাত—মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি-রপ্তানি শুল্ক—কোনোটিতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে ভ্যাট আদায়ে।

ভ্যাট আদায়েই ঘাটতি ২০ হাজার কোটি টাকার বেশি

অর্থবছরের প্রথম তিন মাসে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৯ হাজার ৪০৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২৯ হাজার ৩৪৮ কোটি টাকা। ফলে এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭ কোটি টাকা।

শুধু লক্ষ্যমাত্রার তুলনায় নয়, গত অর্থবছরের একই সময়ের তুলনায়ও ভ্যাট আদায় কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে ভ্যাট আদায় হয়েছিল ৩৫ হাজার কোটি টাকা।

খাতভিত্তিক হিসাব অনুযায়ী, তিন মাসে মোট রাজস্ব ঘাটতির প্রায় ৪৮ শতাংশই ভ্যাট খাতে হয়েছে।

আয়কর ও শুল্কেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

জুলাই-সেপ্টেম্বর সময়ে আয়কর ও ভ্রমণ কর খাতে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৭২৬ কোটি টাকা। আদায় হয়েছে ৩৩ হাজার ৪০ কোটি টাকা। এতে ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ৬৮৬ কোটি টাকা।

অন্যদিকে, আমদানি-রপ্তানি শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ২৬৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩০ হাজার ১২৯ কোটি টাকা। ফলে এ খাতে ঘাটতি হয়েছে ১২ হাজার ১৩৬ কোটি টাকা।

তিনটি প্রধান খাতের মধ্যে ভ্যাট আদায়ের ঘাটতিই সবচেয়ে বেশি।

ব্যবসা-বাণিজ্যের শ্লথগতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা

এনবিআর-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দেশের ব্যবসা-বাণিজ্যের শ্লথগতির কারণে ভ্যাট ও শুল্ক আদায় কমেছে। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা বলেন, তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দেওয়ার নিয়মের কারণে প্রথম দিকে নিয়মিত ভ্যাট আদায় হয়নি। তবে এখন মাসে মাসে রিটার্ন দাখিলের বিধান চালু হওয়ায় আদায় বাড়তে পারে।

এনবিআরের সাবেক সদস্য মো. আবদুর রউফও ভ্যাট আদায় কমে যাওয়ার পেছনে রিটার্ন দাখিলের নিয়ম পরিবর্তনকে দায়ী করেছেন। তাঁর মতে, নিয়ম পরিবর্তনের কারণে অনেক প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন জমা দেয়নি, ফলে ভ্যাটও পরিশোধ করেনি। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ধীরগতিও আদায়ে প্রভাব ফেলেছে।

গত বছরের তুলনায় রাজস্ব বেড়েছে সামান্য

লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায় কিছুটা বেড়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৯১ হাজার ৩৯০ কোটি টাকা। চলতি অর্থবছরের একই সময়ে আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আদায় বেড়েছে ১ হাজার ১২৭ কোটি টাকা বা ১ দশমিক ২৩ শতাংশ।

রাজস্ব আদায় বাড়াতে কর্মকর্তাদের তাগিদ

রাজস্ব আদায়ে ঘাটতির মধ্যে বৃহস্পতিবার এনবিআরের এক সভায় কর্মকর্তাদের কর আদায় কার্যক্রম জোরদারের তাগিদ দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব। সভায় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ রাজস্ব আদায় কম হওয়ার পেছনে তিনটি কারণ উল্লেখ করেছেন। তাঁর মতে, অর্থনীতির গতি কমে যাওয়া, রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং এনবিআরের প্রশাসনিক স্থবিরতা—এই তিন বিষয় আদায়ে প্রভাব ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে ১২টি বিল পাস

1

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

2

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

3

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

4

সামান্য জমি দখলও ভয়াবহ অপরাধ, ইসলামে কী শাস্তি

5

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

6

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

7

গাজায় ছেলের মৃত্যু, নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার গল্প

8

সমান গোলের পরও গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্প

9

আগামী সপ্তাহে ইসলামাবাদে বসতে পারে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা

10

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

11

মা ইলিশ রক্ষায় নড়াইলে অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩ হাজার মিটার জাল

12

মরিয়ম নওয়াজের মেয়ের বিয়ে, যে বন্ধুত্বে জুড়েছিল দুই পরিবার

13

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব

14

বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামল

15

বৃষ্টির পরও তেহরানে ভয়াবহ পানি সংকটের আশঙ্কা

16

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

17

মোটরসাইকেলের সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীম

18

রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবে খেলা সম্মানের: কুকুরেয়া

19

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

20